কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শাটডাউনে আটকা ৫০০ ট্রাক, ক্ষতিগ্রস্ত হাজারো পরিবার

সাতক্ষীরার গুরুত্বপূর্ণ ভোমরা স্থলবন্দরে টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে সকল কার্যক্রম।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির ফলে । এতে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।


 কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৯ জুন) সকাল থেকেই ভোমরা কাস্টমস হাউজের প্রধান ফটক তালাবদ্ধ ছিল। কর্মকর্তাদের কাউকে অফিস চত্বরে দেখা যায়নি। বন্দরের দুই পাশে স্তূপ হয়ে থাকা ট্রাকগুলো এখন যেন একেকটি বোবা আর্তনাদ। ভারত থেকে আসা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার অপেক্ষায় থাকা প্রায় ৫০০ পণ্যবাহী ট্রাক বন্দরের দুই প্রান্তে আটকে রয়েছে। পণ্য নামছে না, উঠছে না। এনবিআরের  এই কার্যক্রম বন্ধ হওয়ায় সর্বাধিক বিপাকে পড়েছেন দিনমজুর, ড্রাইভার-হেল্পারসহ সাধারণ খেটে খাওয়া মানুষজন। কেউ কেউ দুই দিন ধরে অসহায়  অবস্থান করছেন বন্দরের আশপাশে।


 ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন, আর শ্রমজীবী মানুষ পড়েছেন অনিশ্চয়তায়। ভোমরা বন্দরের আশপাশে গড়ে ওঠা হোটেল, চায়ের দোকান, পণ্য গোডাউন- সব জায়গায় নেমে এসেছে নিস্তব্ধতা। এসব ছোট ব্যবসার উপর নির্ভরশীল মানুষ এখন দিশেহারা। অথচ, কবে এই অবস্থা কেটে যাবে, কেউ জানে না। একজন স্থানীয় ব্যবসায়ী জানান, “প্রতিদিন এই বন্দর দিয়ে কোটি কোটি টাকার পণ্য আমদানি-রপ্তানি হয়। এখন শুধু আমরা না, সরকারও হারাচ্ছে রাজস্ব, দেশের অর্থনীতিও ঝুঁকিতে।” 

এ বিষয়ে কাস্টমসের কেউ প্রকাশ্যে মুখ খুলতে না চাইলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘এনবিআরের চলমান আন্দোলনের অংশ হিসেবেই এই কর্মবিরতি চলছে। বন্দরের এমন অচলাবস্থা কেবল অর্থনৈতিক ক্ষতির কারণ নয়, এটি মানুষের জীবিকা, স্বপ্ন ও সম্মান হারানোর প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে পরিস্থিতির সমাধান না হলে সামনে আরও বড় সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।’


Tag
আরও খবর