কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

রথ , এ এক হৃদয়ের যাত্রা ভক্তি, বিশ্বাস ও বাঙালির চিরন্তন উৎসব

আষাঢ় মাসের সূচনা মানেই বাংলার জনপদে রথযাত্রার প্রস্তুতি। শ্রীশ্রী জগন্নাথদেবের রথের চাকা শুধু পাথরে গড়া রথ টেনে নিয়ে যায় না,টেনে নিয়ে যায় হাজার বছরের বিশ্বাস, শেকড়ের স্মৃতি আর ভক্তিমগ্ন বাঙালির আবেগ। রথ যেন সেতুবন্ধন গড়ে তোলে মানুষের অন্তর ও ঈশ্বরের মাঝে।পুরাণ বলে, উড়িষ্যার রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে আদিষ্ট হয়ে জগন্নাথদেবের মূর্তি প্রতিষ্ঠা করেন সমুদ্রতীরে ভেসে আসা নিম কাঠ দিয়ে। এই মূর্তির চোখ বড়, হাত গুটানো, মুখে চিরসন্তুষ্টির হাসি বিষ্ণুর গোপন লীলার প্রতিচ্ছবি। রানীর আগ্রহে মূর্তি তৈরির মাঝপথে থেমে যাওয়ার ঘটনাই আজকের জগন্নাথ দেবের রূপের পেছনে কাহিনির উৎস।শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রার রূপক মূর্তি এই রথযাত্রায় হয়ে ওঠে ভক্তির চলমান প্রতীক। পুরীতে তিন রথে হয় যাত্রা প্রথমে বলরাম, তারপর সুভদ্রা, শেষে জগন্নাথ। রাজা অনঙ্গ ভীমদেব ১২শ শতকে তিন রথের প্রথা শুরু করে।“এই দেহ রথ, আর আত্মা সেই রথের সারথি”এই উপনিষদীয় বাণী রথযাত্রার মর্মকথা বলে দেয়। রথ টানার দড়িতে হাত রাখা মানে শুধু ঐতিহ্যের টান নয়, তা এক আত্মিক টান, ভগবানের সান্নিধ্যে নিজেকে সমর্পণের চেষ্টা।
শ্রীমদ্ভাগবত মতে, যারা রথযাত্রায় অংশ নেয় বা দড়ি টানে, তাদের জীবনে আসে পুণ্যফল ও ঈশ্বরকৃপা। বহু ভক্ত বিশ্বাস করেন এই দিনে করা প্রার্থনা কখনো ব্যর্থ হয় না।সাতক্ষীরার আশাশুনি উপজেলায় প্রতি বছর রথযাত্রা ঘিরে এক প্রাণবন্ত উৎসবের আমেজ তৈরি হয়। বুধহাটা, খাজরা, কাদাকাটি, শ্রীউলা, আনুলিয়া প্রতিটি গ্রামে রথ টানা শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং একটি মিলনমেলা। এই উৎসবে অংশ নিয়ে দেখায় মানবিক সহাবস্থানের সৌন্দর্য।রথকে ঘিরে বসে বর্ণিল মেলা।মেলায় প্রচুর কলা ও লটকন বিক্রি হয়, যা রথের সাথে লোকবিশ্বাসে জড়িত। শিশুদের জন্য পুতুল, বাঁশের বাঁশি, কাঠের খেলনা মাটির হাঁড়ি, ঠাকুরঘর, পিতলের তৈজস মিষ্টিজাত খাবার: জিলাপি, খই, চিড়া, আমিত্তি এই মেলাই যেন হয়ে ওঠে গ্রামীণ জীবনের ক্ষণিকের রূপবৈচিত্র্য।
রথ শুধু ধর্মীয় উৎসব নয়, এক চলমান দর্শন রথ মানে এগিয়ে চলা, দাঁড়িয়ে না থাকা। ঠিক যেমন জীবনের প্রতিটি পর্বে মানুষ ঈশ্বরের পথ অনুসরণ করে এগিয়ে চলে। রথযাত্রা আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বর বহির্জগতে নয়,তিনি অন্তরে বিরাজমান।এই সময়টা শুধুই শোভাযাত্রা বা আনুষ্ঠানিকতা নয়, এটি হৃদয়ের উৎসব। রথের চাকা যেমন ঘুরে চলে, তেমনি মানুষও এগিয়ে চলে বিশ্বাস, ভালোবাসা আর আত্মার আরাধনায়।রথ টানার সেই দড়ির সঙ্গে আমরা যেন টেনে নিই মানবিকতা, সহনশীলতা ও আন্তরিকতার বন্ধন।রথ নয়, এ এক যাত্রা নিজেকে ছুঁয়ে ঈশ্বরকে ছোঁয়ার।(সচ্চিদানন্দদে সদয়,সংবাদ কর্মী)

Tag
আরও খবর