শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ

শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার(২৬ জুন) সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় নকশীকাঁথা মহিলা সংগঠনের বাস্তবায়নে দরিদ্র নারীদের মাঝে বকরি ছাগল বিতরণ করা হয়েছে।

দরিদ্র, অসহায় নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে উপজেলা পরিষদ চত্তরে শ্যামনগরের বিভিন্ন গ্রামের ২০ জন নারীদের মাঝে ৪০টি বকরি ছাগল বিতরণ করা হয়।

ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ^াস, উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ^াস প্রমুখ। অনুষ্ঠানে প্রকল্প সম্পর্কে বক্তব্য রাখেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী।

২০২৪-২৫ অর্থ বছরের বিশেষ বরাদ্ধ থেকে এ ছাগল বিতরণ করা হয়।
ছাগল পেয়ে নারীরা বলেন একটি ছাগল পালন করে আরও বেশি ছাগলের বাচ্চা তৈরী ও বিক্রীর মাধ্যমে স্বাবলম্বী হতে চেষ্টা করবেন।

ছবি- শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ করছেন ইউএনও মোছা ঃ রণী খাতুন।



Tag
আরও খবর