শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে এই আয়োজন করে ছাত্রদল নেতাকর্মীরা।


রোববার (২২ জুন ২০২৫) বিকেল ৪টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সমাবেশ।


সমাবেশে সভাপতিত্ব করেন কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি তাসকিন মেহেদী তাজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওমর ফারুক।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন সোহাগ, সহ-সভাপতি তৌহিদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর সাকুর হৃদয়, ইমরান হোসেন ও শেখ রাজু, সাংগঠনিক সম্পাদক শাকিল গাজী প্রমুখ।


মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন নবগঠিত কমিটির সদস্যবৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন কলেজ ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কসহ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী ও সমর্থকরা।


উল্লেখ্য, গত ১৭ জুন ২০২৫ তারিখে কালিগঞ্জ সরকারি কলেজসহ উপজেলার বিভিন্ন কলেজ শাখায় জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এসব কমিটি গঠন করা হয়েছে প্রকৃত বিএনপি পরিবারের সন্তান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসীদের নিয়ে।

এ উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখ করানো হয়।

আরও খবর