শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চরে বনায়ন তৈরিতে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চরে বনায়ন তৈরিতে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ ক্রমাগত বন নিধনের ফলে জলবায়ু পরিবর্তনসহ পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। এই প্রেক্ষাপটে কার্বন সংরক্ষণ, বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বাঁধ রক্ষায় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এই লক্ষ্যকে সামনে রেখে সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চরে ১ একর ৪৪ শতক জমিতে বনায়ন তৈরির লক্ষ্যে লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ -এর যৌথ উদ্যোগে একটি “সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান বৃহস্পতিবার(১৯ জুন) অনুষ্ঠিত হয়েছে।

উপকূলীয় উন্নয়ন সংস্থা লিডার্সের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা  মোঃ নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা  এস. এম. দেলোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ড শ্যামনগরের  সহকারী প্রকৌশলী  সঞ্জীব কুমার গাইন,  বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের  ফরেস্টার সজল মজুমদার প্রমুখ।  

 লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে এবং  কর্মসূচি পরিচালক এ. বি. এম. জাকারিয়ার  সঞ্চালনায়  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রশাসনিক কর্মকর্তা  মোঃ শওকৎ হোসেন,  টিম লিডার রেখা খাতুন, অসিত মণ্ডল, লায়লা খাতুন, প্রকল্পের হিসাবরক্ষক মিলন মণ্ডল, টেকনিক্যাল অফিসারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি  বক্তব্যে বলেন, “নদীর চরে বনায়ন তৈরি বাধ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে উৎপাদিত গাছগুলো বাঁধকে প্রাকৃতিকভাবে সুরক্ষা দেবে এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নদীর চর ও বাঁধ এলাকায় টেকসই বনায়ন গড়ে তোলার ওপর জোরারোপ করেন।”

লিডার্সের এ উদ্যোগ পরিবেশ ও প্রতিবেশ, বাঁধ সংরক্ষণ, জীব বৈচিত্র সুরক্ষা এবং নদীর চরে টেকসই বনায়ন গঠনে একটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য অবদান রাখবে বলে অন্যানারা আশা প্রকাশ করেন।
ছবি- শ্যামনগরে মালঞ্চ নদীর চরে বনায়ন তৈরির জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ।  

Tag
আরও খবর