শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

কাদাকাটিতে হাত কোদালে খাল খনন চলছে, কাজের খবর জানেন না প্রকল্পের সভাপতি



 আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের ব্রাহ্মণ তেঁতুলিয়া ও মিত্র তেঁতুলিয়ার মধ্যবর্তী জ্বালাইয়ের খাল খননের কাজ করা হচ্ছে হাত কোদালের মাধ্যমে। লোক দেখান কাজের ধরনে এলাকাবাসী তীব্র প্রতিবাদ জানিয়েছেন। 
কাবিখা প্রকল্পের ২৪/২৫ অর্থ বছরে বরাদ্দ ২৪ মেট্রিক টন গম (যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৪৪ হাজার টাকা) ব্যয় করে কাজ করা হচ্ছে হাত কোদাল দারা বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আশ্চার্যের ব্যাপার হলো প্রকল্পের সভাপতি কাজের ব্যাপারে জানেন না বলে জানিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার দীপ মহিলা মেম্বার তাপসী রানীকে প্রকল্পের সভাপতি করে নিজের তত্ত্বাবধায়নে কাজ শুরু করছেন বলে জানাগেছে। খাল খননের শুরুতে অনিয়মের অভিযোগ উঠেছে চেয়ারম্যান দীপের বিরুদ্ধে। সরজমিনে গিয়ে দেখা যায়, ব্রাহ্মণ তেঁতুলিয়া, মিত্র তেঁতুলিয়া সহ প্রায় ১০ গ্রামের মানুষের পানি নিষ্কাশন হয় এই খাল দিয়ে। প্রকল্পের ১৬৩২ মিটার কাজের ২২ফিট আড় ও গভীরতা ৭ফিট করে খনন করার নির্দেশনা থাকলেও চেয়ারম্যানের ক্ষমতার বলে হচ্ছে না নিয়ম মাফিক কাজ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান গতবারের খালের আড় ছিলো ৩০ ফিট কিন্তু চেয়ারম্যান তার ক্ষমতার অপব্যবহার করে খাল খননের অনিয়ম করে চলেছেন। লোক দেখানো কয়েকজন লিবার নিয়ে হাত কোদাল দিয়ে খননের কাজ করা হচ্ছে। এবিষয়ে প্রকল্পের সভাপতি ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার তাপসী রানী বলেন, আমাকে জোর করে প্রকল্পের সভাপতি বানানো হয়েছে। আমি সভাপতি হলেও আমি কাজের সম্পর্কে কিছু জানি না। চেয়ারম্যান ঐ সময় আমাকে প্রকল্পের সভাপতি করেছিলেন। এখন তিনি নিজে কাজ করছেন। তবে কাজ শেষ হলে হয়তো সঠিক ভাবে কাজ সম্পন্ন হবে। ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ বলেন, চৈত্র মাসে কাজ শুরু করার পরে এস্কেভেটর মাটিতে ডেবে যাচ্ছিল। এজন্য কোদাল দিয়ে এস্কেভেটর যাওয়ার রাস্তা তৈরি করা হচ্ছে। জোর করে মহিলা মেম্বারকে প্রকল্পের সভাপতি করার বিষয়ে জানতে চাইলে বলেন, লোক না পাওয়ায় পরবর্তীতে মহিলা মেম্বারকে প্রকল্পের সভাপতি করা হয়েছে। তবে ৩০ তারিখের পরে সঠিক কাজ হয়েছে বলে দেখতে পাবেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম জানান, আমি এমন ঘটনা শুনেছি। সরজমিনে যেয়ে কাজ দেখে আসবো।

Tag
আরও খবর