শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

সাতক্ষীরায় সরকারি বন বিভাগের গাছ কেটে ভূমি দখলের অভিযোগ


সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় এলাকাবাসী অভিযোগ নওয়াঁবেকী খেয়াঘাটের দক্ষিণ পাশে বন বিভাগের বনায়নের গাছ কর্তন করে ভূমি দখল করছে।


এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, ৭-৮ বছর আগে শ্যামনগরের ১০নং আটুলিয়া ইউনিয়ন নওয়াবেঁকী বাজার সংলগ্ন ফেরিঘাটের পাশে একটি বনায়ন কর্মসূচী গড়ে উঠছে। সেখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।


এই বনায়ন কর্মসূচী পরিচালনা করেন সাতক্ষীরা বন বিভাগ। সেই বনায়নের জায়গার গাছগুলো নষ্ট করে সেখানে বালি ভরাট করে পরবর্তীতে সেই জায়গাটি দখল করবে বলে পায়তারা চালাচ্ছে একটি মহল।


এই বিষয়ে নওয়াবেঁকী বিএনপির নেতা আবুল কালাম হাজী বলেন, জনৈক স্কুল শিক্ষক বন বিভাগের এনজিও প্রকল্পের সাথে যুক্ত হয়ে এই বন নিধনের পায়তারা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

স্থানীয় বাসিন্দা মোঃ সোহরাব হোসেন জানান, আমাদের এলাকায় বনায়নের গাছ কর্তন করে বন বিভাগের জায়গা দখলের পায়তারা করছে স্থানীয় একটি দখলদার বাহিনী আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।


স্থানীয় পদ্দপুকুর এলাকার মোঃ আয়ুব আলী বলেন, বনায়ন জায়গা দখল করে গাছ কর্তন করতে দেওয়া হবে না। আমরা স্থানীয়রা এটাকে প্রতিহত করবো এবং আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


এ বিষয়ে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক বিসিএস (বন) প্রিয়াংকা হালদারের কাছে ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেননি।


Tag
আরও খবর