শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

কালিগঞ্জে গৃহবধূর জমি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় এক পরিবার

কালিগঞ্জে গৃহবধূর জমি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় এক পরিবার


কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিনিয়ত হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন হাফিজা খাতুন (৫২) নামে এক গৃহবধূ। সোমবার (১৬ জুন) সকালে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


সংবাদ সম্মেলনে হাফিজা খাতুন জানান, কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাসানকাটি গ্রামের বাসিন্দা তিনি। ১৯৯১ সালে তিনি সূর্যকান্ত বিশ্বাসের নিকট থেকে হাসানকাটি মৌজার (জেএল নং-১৬৩) ২৬৯২ নম্বর সাব-কবলা দলিলমূলে সাড়ে ২৯ শতক জমি ক্রয় করেন। হাল জরিপ অনুযায়ী বর্তমানে ৪৬ নং খতিয়ানের ৩০ দাগে তার মালিকানাধীন জমির পরিমাণ ২৬ শতক, যেখানে তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন।


সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একই দাগের কিছু জমি পরবর্তীতে সূর্যকান্ত বিশ্বাসের ভাই মনিকান্ত বিশ্বাসের কাছ থেকে ক্রয় করেন একই গ্রামের দুলাল বিশ্বাস (৮০)। ওই জমির যাতায়াতপথ না থাকায় তৎকালীন ইউপি সদস্য এস এম আবু তাহেরের অনুরোধে হাফিজা খাতুনের স্বামী মানবিক বিবেচনায় তাদেরকে হেঁটে চলাচলের জন্য জমির একটি অংশ পথ হিসেবে ব্যবহার করতে দেন। তবে শর্ত ছিল, বিনিময়ে অন্য পাশে জমি দিয়ে বিষয়টি মীমাংসা করা হবে। কিন্তু দীর্ঘদিনেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় উল্টো ওই পরিবার নানা রকম হয়রানিমূলক কর্মকাণ্ড শুরু করে।


হাফিজা খাতুন অভিযোগ করেন, দুলাল বিশ্বাস, তার ছেলে রমেশ বিশ্বাস (৪০), দেবাশীষ বিশ্বাস (৩৭), জয়দেব বিশ্বাস (৩২) এবং সহযোগী নিতাই বিশ্বাস (৩৫) দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে ভয়ভীতি, গালিগালাজ ও শ্লীলতাহানির হুমকি দিয়ে আসছে। সম্প্রতি জমি বিক্রির প্রক্রিয়ায় থাকা অবস্থায় বিষয়টি সমাধানে অনুরোধ করলে আরও ভয়ঙ্কর হুমকি দেওয়া হয়। তার মেয়ে শিরিনা পারভীনকে ধর্ষণের হুমকি, মামলা দিয়ে হয়রানি এবং প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।


এ বিষয়ে গত ১৪ জুন হাফিজা খাতুনের মেয়ে শিরিনা পারভীন কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৫৮১) করেছেন। এতে অভিযুক্ত করা হয়েছে রমেশ বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, জয়দেব বিশ্বাস ও নিতাই বিশ্বাসকে।


হাফিজা খাতুন আরও অভিযোগ করেন, তাদের ব্যক্তিমালিকানাধীন পথটিকে সরকারি দাবি করে প্রচার চালানো হচ্ছে, অথচ সেটি রেকর্ডীয় সম্পত্তির অংশ। এমনকি রাতের অন্ধকারে কিছু ইট বসিয়ে সেটিকে ‘সরকারি রাস্তা’ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


এ বিষয়ে থানার উপ-পরিদর্শক রাজীব সরদার ঘটনাস্থল পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেন। হাফিজা খাতুন ও তার পরিবার এরপরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন।


সংবাদ সম্মেলনের মাধ্যমে হাফিজা খাতুন প্রশাসনের কাছে তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার পাওয়ার জন্য জোর দাবি জানান।

আরও খবর