শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

সাতক্ষীরায় জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভা





সোমবার (১৬ জুন ২০২৫) সাতক্ষীরার কাটিয়ায় স্বদেশ সভাকক্ষে অনুষ্ঠিত হয় সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা। ফোরামের সভাপতি প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার জলবায়ু সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তর আলোচনা হয়।


সভায় উপস্থিত ছিলেন জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত, শ্যামনগর উপজেলা ফোরামের সম্পাদক রনজিৎ বর্মন, আশাশুনি উপজেলা ফোরামের সভাপতি আব্দুল হান্নানসহ জেলার বিভিন্ন উপজেলার জলবায়ু ফোরামের সদস্যবৃন্দ।


সভায় উল্লেখ করা হয়, জেলার উপকূলীয় কৃষি ভয়াবহ বিপর্যয়ের মুখে। বিশেষ করে আশাশুনি উপজেলায় প্রায় ৮০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হলেও তা সংস্কারের তেমন কোনো অগ্রগতি নেই। ৬০% নারী কৃষক কৃষিতে অবদান রাখলেও তারা এখনও অবহেলিত ও স্বীকৃতিহীন। এছাড়া জলাবদ্ধতা, নদী ভাঙন ও নদীশাসন ব্যবস্থার অভাবে অনেক মানুষ পেশা পরিবর্তন করছে বা অন্যত্র মাইগ্রেট করছে।


শ্যামনগর উপজেলা জলবায়ু ফোরামের সম্পাদক রনজিৎ বর্মন বলেন, যমুনা খালের সমস্যার ফলে শ্যামনগরে জলাবদ্ধতা চরমে পৌঁছেছে। এ সমস্যা নিরসনে স্থানীয় উদ্যোগ ও কেন্দ্রীয় পরিকল্পনায় অন্তর্ভুক্তির দাবি তোলা জরুরি।


আশাশুনি উপজেলা ফোরামের সভাপতি মোঃ আব্দুল হান্নান বলেন, জেলেখালীর অনেক মানুষ নদীভাঙনের কারণে বাধ্য হয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছে। জলবায়ু সমস্যা এখন আর শুধু প্রকৃতি নয়, মানবাধিকার ও জীবন-জীবিকার বিষয়।


সভায় ফোরামের সদস্য অধ্যাপক ইদ্রিস বলেন, আমরা যদি সক্রিয়ভাবে দাবি তুলতে পারি, তাহলে জলাবদ্ধতা কমানো সম্ভব। কারণ জলবায়ু দূর্যোগ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একভাবে আক্রান্ত করে।


সভার সমাপ্তিতে ফোরামের পক্ষ থেকে কয়েকটি সিদ্ধন্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে, উপকূলীয় কৃষি বিপর্যয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করা। জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান। গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে টকশো ও মিডিয়া কাভারেজ নিশ্চিত করা। 

Tag
আরও খবর