শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

কালিগঞ্জে নোংরা ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিগঞ্জে নোংরা ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু



সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর (ঢালীপাড়া) গ্রামে বাড়ির আঙিনায় থাকা নোংরা ডোবায় পড়ে রোহান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল ৭টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।


নিহত রোহান ওই গ্রামের মিজানুর রহমান গাজীর একমাত্র সন্তান। ঘটনার সময় শিশুটির বাবা ঘুমিয়ে ছিলেন এবং মা ছিলেন গোয়ালঘরে কাজে ব্যস্ত। এ সময় খেলার ছলে বাড়ির আঙিনার টিউবওয়েলের পাশে থাকা নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির ডোবায় পড়ে যায় শিশুটি।


পরিবার সূত্রে জানা যায়, কাজ শেষে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মা তাকে ডোবার পানিতে ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক রোহানকে মৃত ঘোষণা করেন।


রোহানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেক প্রতিবেশী চোখের পানি ধরে রাখতে পারেননি। তারা জানান, বাড়ির আঙিনায় এমন খোলা ও অস্বাস্থ্যকর ডোবা রাখার বিষয়টি মারাত্মক অবহেলার পরিচায়ক।


এ ঘটনার পর স্থানীয় সচেতন মহল বলেন, “শিশুদের নিরাপত্তার বিষয়ে পরিবারকে আরও সচেতন হতে হবে। প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির আঙিনা থেকে শুরু করে চারপাশের পরিবেশ ঝুঁকিমুক্ত রাখা অত্যন্ত জরুরি।”

আরও খবর