শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

সাতক্ষীরায় গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ৩৬৮৮ কোটি টাকার বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ৩৬৮৮ কোটি টাকার এক বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মকছুদ জাহেদী।

শুক্রবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে “দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় গাভী পালন বিষয়ক এক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সচিব। এসময় তিনি বলেন, “এই প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরার গ্রামাঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ অবকাঠামো উন্নয়ন করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে আত্মনির্ভরশীল করে তোলাই সরকারের মূল লক্ষ্য।”


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আকবর হোসেন, সমবায় অধিদপ্তরের প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ এবং স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরা অঞ্চলের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।


সচিব রেজাউল মকছুদ আরও বলেন, “ইতোমধ্যে কলারোয়ার কুশোডাঙ্গা গ্রামকে ‘আদর্শ গ্রাম’ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ভবিষ্যতে পুরো সাতক্ষীরা জেলা ‘আদর্শ জেলা’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।”


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম, জেলা সমবায় অফিসার এফএম সেলিম আক্তার, উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাস, উপজেলা প্রকৌশলী ইমরান আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন এবং উপকারভোগী কুশোডাঙ্গা দুগ্ধ সমিতির সদস্য সম্রাট হোসেন।


উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাস জানান, উপজেলার কুশোডাঙ্গা ও পারিকুপি গ্রামের অধীনে দুটি দুগ্ধ সমিতির মোট ১০০ জন নারী-পুরুষ প্রশিক্ষণার্থীকে গাভী পালনের ওপর নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রতিজন উপকারভোগীকে গরু কেনার জন্য ১ লাখ ৬০ হাজার টাকা এবং খাদ্য কেনার জন্য ৪০ হাজার টাকা, অর্থাৎ মোট ২ লাখ টাকা বিনা সুদে ঋণ হিসেবে প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশিক্ষণার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর