শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়-দৌড় প্রতিযোগিতা

শ্যামনগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়-দৌড় প্রতিযোগিতা

রনজিৎ বর্মন  শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ উপকূলের সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভূরুলিয়া ইউনিয়ন বাসির আয়োজনে বৃহস্পতিবার(১২ জুন) বিকালে ভূরুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়-দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 ভোরের পাখি, নড়াইল এক্সপ্রেস, রাজা বাবু, তুফান রাজা, রানী বিভিন্ন নামীয় রং বেরঙের ঘোড়া মালিকরা দেশের বিভিন্ন জেলা থেকে নিয়ে আসেন এবং এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী পাঁচ রাউন্ড প্রতিযোগিতা হয় এবং পাঁচ রাউন্ডে সর্বোচচ জয়ীকে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়,চতুর্থ ও পঞ্চম নির্ধারণ করা হয়। ফলাফল অনুযায়ী পাঁচ রাউন্ডে পাঁচবার প্রথম স্থান দখল করেন খুলনা জেলার কয়রা উপজেলার ‘ভোরের পাখি’ মালিক মোঃ ইব্রাহিম শিকারী, দ্বিতীয় স্থান দখল করেন নড়াইল জেলার ‘নড়াইল এক্সপ্রেস’ মালিক মোহাম্মদ মন্টু মেম্বার, তৃতীয় স্থান দখল করেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার ‘রাজাবাবু’ মালিক মোহাম্মদ মতলেব হোসেন, চতুর্থ স্থান দখল করেন যশোর জেলার অভয়নগর উপজেলার ‘তুফান রাজা’ মালিক মোঃ আক্তার হোসেন ও পঞ্চম স্থান দখল করেন সাতক্ষীরার কুশখালী এলাকার ‘রানী’ মালিক মোহাম্মদ লালটু মিয়া। প্রতিযোগিতায় ২০টি ঘোড়া অংশ গ্রহণ করেন।  

প্রতিযোগিতা শেষে পুরস্কার হিসাবে প্রদান করা হয় প্রথম পুরস্কার ১৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৬ হাজার টাকা, চতুর্থ পুরস্কার ৪ হাজার টাকা ও পঞ্চম পুরস্কার ৩ হাজার টাকা ।

ঘোড় দৌড় প্রতিযোগিতার পূর্বে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও প্রতিযোগিতার সহায়তা করেন মোহাম্মদ গোলাম মোস্তফা, আজু মোল্লা, মহসীন রেজা, রফিকুল ইসলাম, মাসুদুর রহমান, আব্দুর রশিদ, হাজী মুরাদ, ইউনুস হোসেন, হাজী কিসমত আলী প্রমুখ। অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতায় সর্বস্তরের জনগণ আনন্দ উপভোগ করেছেন। আগামীতে এ ধরনের প্রতিযোগিতায় সরকারি-বেসরকারী ও ব্যক্তির সহায়তা কামনা করেন। বক্তারা আশা প্রকাশ করেন আগামী বছরও এই মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হবে।

ঘোড়-দেীড় প্রতিযোগিতাটি দেখার জন্য জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে দর্শনাথীবৃন্দ অংশ গ্রহণ করেন।

ছবি- শ্যামনগর ভূরুলিয়া ইউপি মাঠে ঐতিহ্যবাহী ঘোড়-দৌড় প্রতিযোগিতা।


Tag
আরও খবর