শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

পরিবেশ সুরক্ষায় বিশেষ বরাদ্দের দাবিতে শ্যামনগরে পরিবেশ সমাবেশ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষায় বিশেষ বরাদ্দের দাবিতে শ্যামনগরে পরিবেশ সমাবেশ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ
উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস বন্ধ এবং উপকূলীয় অঞ্চলের প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষায়  বিশেষ বরাদ্দের দাবিতে আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে এক  "পরিবেশ সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে।

৫ জুন (বৃহস্পতিবার) সকাল ৯ টায় শ্যামনগরের চুনা নদীর পাড়ে বেসরকারি গবেষণা ও উন্নয়ন সংগঠন বারসিক-এর পৃষ্ঠপোষকতায় এবং সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের আয়োজনে এই সমাবেশে একাত্মতা প্রকাশ করে অংশ নেন স্থানীয় জনগোষ্ঠী, সবুজ সংহতি এবং শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি।

সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, বুড়িগোয়ালিনী ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ সবুজ বিল্লাহ'র সঞ্চালনায় পরিবেশ সমাবেশে বক্তব্য রাখেন যুব জলবায়ু যোদ্ধা রাবেয়া সুলতানা,ওবায়দুল্লাহ আল মামুন, নাহিদ হাসান জিম, বারসিক এর যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগ, পরিবেশ কর্মী মাসুম বিল্লাহ, গাজী আবু নাঈম প্রমুখ। সকল সংগঠনের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সমাবেশ পরিবেশ সুরক্ষার অঙ্গীকারে মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে উপস্থিত বক্তারা উন্নয়নের নামে নির্বিচারে পরিবেশ ধ্বংসের তীব্র নিন্দা জানান। তারা বলেন, অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প গ্রহণের ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যা দীর্ঘমেয়াদে মানবজাতি ও জীববৈচিত্র্যের জন্য চরম হুমকি। বক্তারা পরিবেশ সুরক্ষায় জাতীয় বাজেটে সাতক্ষীরা উপকূলের জন্য আলাদা বরাদ্দ রাখার জোর দাবি জানান। তাদের মতে, পর্যাপ্ত আর্থিক সংস্থান ছাড়া পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারের কার্যক্রম কখনও ফলপ্রসূ হবে না।

প্লাস্টিক দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে সমাবেশে একাধিক বক্তা বক্তব্য রাখেন। তারা প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা উন্নতকরণ এবং পরিবেশবান্ধব বিকল্পের প্রচলনের উপর গুরুত্বারোপ করেন। সমাবেশে জেলে, বাওয়ালি, মৎস্যজীবি, ছাত্র-যুব, পরিবেশকর্মী সহ সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা পরিবেশ সুরক্ষার আন্দোলনে তরুণ প্রজন্মের অঙ্গীকারকে আরও প্রতিফলিত করে।

সমাবেশে উপস্থিত সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সহ-সভাপতি ওবায়দুল্লাহ আল মামুন বলেন, সুন্দরবনসহ উপকূলীয় এলাকার পরিবেশ রক্ষায় তাদের সংগঠন নিরন্তর কাজ করে যাবে।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন সবুজ সংহতির সদস্য মোঃ মাসুম বিল্লাহ বলেন, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এবং সবুজ পৃথিবী গড়তে তারা সবসময় সক্রিয় ভূমিকা পালন করবেন।

স্থানীয় জনগোষ্ঠী এবং যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির প্রতিনিধিরাও পরিবেশ রক্ষায় তাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও একই সাথে মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালী গ্রামে অাইবুড়ী খাল পাড়ে শাপলা কিশোরী সংগঠনের উদ্যোগে কাঠাল, জাম, তাল ও খেজুর বনায়ন করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সমাবেশ পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং সরকারের নীতি নির্ধারকদের পরিবেশ রক্ষায় আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করবে।  
ছবি- শ্যামনগর চুনা নদীর পাড়ে পরিবেশ দিবস উপলক্ষে সমাবেশ।  


Tag
আরও খবর