শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

আবারও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ শিশু কার্ডের ২২ বস্তা চাউল জব্দ

শ্যামনগরে আবারও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ শিশু কার্ডের ২২ বস্তা চাউল জব্দ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কৈখালী ইউপির পরাণপুর বাজারে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ শিশু কার্ডের ২২ বস্তা পুষ্টি চাউল জব্দ করে স্থানীয় জনসাধারণ।

বুধবার(৪ জুন) বিকালে দুটি ইঞ্জিনচালিত ভ্যানযোগে কালিগঞ্জ অভিমুখে যাওয়ার পথে জনসাধারণ সন্দেহভাজন ভাবে আটক করেন।

চাউল বহনকারী ভ্যান চালকরা হলেন পাশ^বর্তী কালিগঞ্জ উপজেলার বাজার গ্রাম রহিমপুর এলাকার হাবিবুর রহমান ও একই উপজেলার মহৎপুর গ্রামের আব্দুর রাজ্জাক।

স্থানীয় জনতার জিজ্ঞাসাবাদে ভ্যানচালক উভয়ে জানান শ্যামনগর উপজেলার পরাণপুর বাজারের জনৈক এক চাউল ব্যবসায়ীর দোকান থেকে ২২ বস্তা চাউল নিয়ে কালিগঞ্জ উপজেলার জনৈক এক ব্যবসায়ীর দোকানে নিয়ে যাচ্ছিলেন। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ভালনারেবল উইমেন বেনিফিট (স্থানীয়ভাবে প্রচলিত শিশু কার্ড) কর্মসূচির আওতায় দুঃস্থ অসহায় নারীদের মাঝে বিনামূল্যে বিতরণকৃত পুষ্টি চাউলের বস্তা ভেঙ্গে পুনরায় সাদা প্লাষ্টিকের বস্তায় প্যাকেজিং করে এক উপজেলা থেকে অন্য উপজেলায় বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্থানীয়রা জানান।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত স্থানীয় জনসাধারণের হাতে চাউল আটকের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যেয়ে সরকারি ক্রয়-বিক্রয় নিষিদ্ধ শিশু কার্ডের চাউল কিনা সেটি নিশ্চিত হয়ে পর চাউলের বস্তা গুলি জব্দ করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত উপস্থিত জনসাধারণের উদ্দেশ্য করে বলেন সরকার কর্তৃক প্রদত্ত দুঃস্থ অসহায় নারীদের মাঝে বিনামূল্যে বিতরণকৃত চাউল কোনভাবে ক্রয়-বিক্রয় করা যাবে না। যারা এই চাউল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকবেন তাদেরকে অবশ্যই দন্ডবিধি অনুযায়ী সাজা প্রদান করা হবে।

পরে জব্দকৃত ২২ বস্তা চাউল স্থানীয় কয়েকটি এতিম খানায় উপজেলা সহকারী কমিশনার ভূমির উপস্থিতিতে বিতরণ করা হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহ অন্যান্য দপ্তরের প্রতিনিধি, শ্যামনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, রবিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার নুরনগর বাজারে জনৈক এক চাউল ব্যবসায়ীর দোকান থেকে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ৭৫ বস্তা শিশু কার্ডের পুষ্টি চাউল উপজেলা প্রশাসন কর্তৃক জব্দ করা সহ জরিমানা করা হয়।

ছবি- শ্যামনগরে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ শিশু কার্ডের ২২ বস্তা পুষ্টি চাউল আটক এবং আটক পরবর্তী এতিমখানায় বিতরণ।



Tag
আরও খবর