শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

সাতক্ষীরায় বিএনপির এক দফা দাবীতে কালো পতাকা মিছিল

সাতক্ষীরায় বিএনপির এক দফা দাবীতে কালো পতাকা মিছিল




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি প্রতিনিধি সাতক্ষীরা: 

দ্রব্যমূল্যের সীমাহীন উর্দ্ধগতি, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবীতে কালো পতাকা মিছিল করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। শুক্রবার বিকাল ৪টায় শহরের ইটাগাছা ভিসা অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বাঙালের মোড়ে এসে শেষ হয়।


এসময় মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির সহ-সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতি, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপনসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।


বক্তারা বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন উর্দ্ধগতিতে বর্তমানে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। অথচ এতে কোন মাথা ব্যাথা নেই এই অবৈধ সরকারের। তারা আরো বলেন, ভোটার বিহীন এই সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিল করে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জোর দাবী জানান।

Tag
আরও খবর