শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

শ্যামনগরে বীরমুক্তিযোদ্ধাদের আয়োজনে নবনির্বাচিত এমপির সংবর্ধনা

শ্যামনগরে বীরমুক্তিযোদ্ধাদের আয়োজনে নবনির্বাচিত এমপির সংবর্ধনা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার(১৭ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের আয়োজনে শ্যামনগর-কালিগঞ্জ (আংশিক) এর নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা প্রদান করা হয়।

নবনির্বাচিত এমপিকে বীরমুক্তিযোদ্ধাবৃন্দের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা বিনিময়ের পর  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত এমপি এস এম আতাউল হক দোলন।
প্রধান অতিথি বক্তব্যে দেশ গঠনে বীরমুক্তিযোদ্ধাদের ভূমিকা তুলে ধরেন। তিনি মুক্তিযোদ্ধাদের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা জি এম ওসমান গণি, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, গাজী আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, উপজেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ডলার প্রমুখ।

ছবি- শ্যামনগরে বীরমুক্তিযোদ্ধাদের আয়োজনে নবনির্বাচিত এমপির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন এমপি আতাউল হক দোলন।



Tag
আরও খবর