কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

পশ্চিম সুন্দরবনে বন বিভাগের অভিযানে বিষের বোতল সহ জেলে আটক

পশ্চিম সুন্দরবনে বন বিভাগের অভিযানে বিষের বোতল সহ জেলে আটক

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা  প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনে বনবিভাগের অভিযানে সাতক্ষীরারেঞ্জের আওতায় আন্দারমানিক খালের শাখা খালের মধ্যে থেকে বিষের বোতল, বিষযুক্ত চিংড়ী মাছ, ভেসালী জাল সহ দুই জন জেলেকে আটক করা হয়েছে।

সোমবার(১৫ জানুয়ারী) সকালে বনবিভাগ কোবাদক ষ্টেশন কর্তৃক এক অভিযানে জেলেদের আটক সহ মালামাল জব্দ করা হয়।

কোবাদক ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার মোঃ মোবারক হোসেন জানান, সকালে টহলকালে সুন্দরবনের মধ্যে আন্দারমানিক খালের আওতায় শাখা খাল কালির খালের মধ্যে একটি নৌকা দেখতে পেয়ে অগ্রসর হয়ে হাতে নাতে খুলনা জেলার কয়রা উপজেলার রইজউদ্দিন খাঁন(৪৫) ও মাছুম মোল্যাকে আটক করে। এ সময় তাদের ব্যবহারিত নৌকা তল্লাসি করে তিন বোতল বিষ এর মধ্যে এক বোতল ব্যব‎হ্নত, একটি ভেসালী জাল, বিষযুক্ত চিংড়ী মাছ, একটি পারমিট জব্দ করা হয়। জানা যায় এ সময় অপর একজন জেলে পালিয়ে যেতে সক্ষম হয়।

কোবাদক ষ্টেশন কর্মকর্তা জানান আটককৃত জেলেদের বন আইনে মামলা দিয়ে খুলনা জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি- পশ্চিম সুন্দরবনে বনবিভাগের অভিযানে আটককৃত জেলে ও বিষের বোতল।




Tag
আরও খবর