কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেন দুর্নীতির আখড়া

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেন দুর্নীতির আখড়া



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। তদারকি করার কেহ নাই। উৎপাদন ও কৃষি বান্ধব বর্তমান সরকার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য অকাতরে বিলিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা।

সরকার সম্পূর্ণ ফ্রি দিচ্ছে বীজ, সার এবং উৎপাদনের জন্য ব্যবহার্য বিভিন্ন যন্ত্রাংশ। সরকার চোখ বন্ধ করে অনুমোদন দিচ্ছে কৃষি ভিত্তিক বিভিন্ন উন্নয়ন প্রকল্প। অথচ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কতিপয় অসাধু কর্মকর্তার কব্জাবন্দি সরকারের সেই কাংখিত উন্নয়ন। সাতক্ষীরা সদর উপজেলা বল্লী ইউনিয়নের আমতলা ব্লকে মিললো তারই প্রমাণ।

সরিষা ক্ষেতে গমের সাইনবোর্ড। তাহলে সরকারের দেওয়া ভর্তুকির সার ও বীজ গেল কোথায়? এমন প্রশ্নের উত্তর মিলাতে পারছে না স্থানীয় কৃষকরা। সাইনবোর্ডে কৃষকের তথ্যে দেওয়া মোবাইল নাম্বারটা ভূয়া। একারণে নামীয় কৃষক মোঃ জাহাঙ্গীর হোসেনের সাথে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। আমতলা ব্লকে সরকার নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরুফা সুলতানা ব্যবহৃত মুঠো ফোনে যোগাযোগ করা হলেও তার ফোন রিসিভ হয়নি।

সদর উপজেলায় বিভিন্ন ব্লকে খোঁজখবর নিলে হয়তো আরো মিলবে এই ধরনের স্মার্ট স্টাইলে দুর্নীতির স্থীরচিত্র। অবলীলায় চলমান এসমস্ত দুর্নীতি বন্ধ না হলে জনবহুল এই দেশের মানুষ একদিন হয়তো খাদ্যাভাবে মানুষকেই খাদ্য হিসাবে বেছে নিবে। অতিদ্রুত এই হীন দুর্ণীতি বন্ধে জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট উপ-পরিচালক মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন সরকারের সুবিধা বঞ্চিত এলাকার সাধারণ কৃষকরা।

Tag
আরও খবর