কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

সাতক্ষীরা জেলা বাসীর প্রত্যশা অনেক,টানা চতুর্থ বারের মতো সংসদে যাচ্ছেন আ ফ ম রুহুল হক।

সাতক্

ষীরা-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসন (আশাশুনি,দেবহাটা,কালিগঞ্জ আংশিক) থেকে নির্বাচিত হয়ে সাতক্ষীরা- ৩ আসনে টানা চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্তাভাজন ডা. আ. ফ. ম রুহুল হক এমপি ।নৌকা প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৮৭৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টি থেকে  আলিফ হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৪৭৩ ভোট।সাতক্ষীরা-৩ আসনের অন্যান্য প্রার্থীদের মধ্যে এনপিপির আব্দুল হামিদ আম প্রতীকে ৪ হাজার ১৮৩ ভোট, জাকের পার্টির মঞ্জুর হাসান গোলাপ ফুল প্রতীকে ১ হাজার ৮৫৫ ভোট, তৃণমূল বিএনপির রুবেল হোসেন সোনালী আঁশ প্রতীকে ৮৪৭ ভোট, সাম্যবাদী দলের তারিকুল ইসলাম চাকা প্রতীকে ৭৭৮ ভোট পেয়েছেন। আ ফ ম রুহুল হক  ২০০৮ সালে নৌকা প্রতীক নিয়ে  প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে প্রবেশ করার পর ২০০৯  সাল থেকে তিনি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর  ২০০৮, ২০১৪, ২০১৮ সালেও তিনি নির্বাচিত হয়ে সংসদে প্রবেশ করেন।বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলার সিনিয়র সহ-সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তিনি স্বাস্থ্যখাতে অভাবনীয় উন্নয়নে অবদান রাখায় দেশ ও দেশের বাইরে থেকে বঙ্গবন্ধু স্মৃতি স্বর্ণ পদক, জাতিসংঘ মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল অ্যাওয়ার্ড, শিশুদের টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য গ্যাভি বোর্ডর পুরষ্কারসহ অসংখ্য পদক ও পুরষ্কার পেয়েছেন।অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় ১৯৪৪ সালের ১১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম নজির আহমদ ও মাতার নাম মরহুমা আছিয়া খাতুন। তাঁর শৈশব কেটেছে নলতায়। তিনি নলতা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৫৯ সালে এসএসসি পরিক্ষায় কৃতিত্বের সাথে অর্জন করেন। ১৯৬১ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়। তিনি ১৯৬৮সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরবর্তীতে লন্ডন, আমেরিকা ও বাংলাদেশ থেকে এফআরসিএস, এফআইসিএস এবং এফসিপিএস ডিগ্রী সফলতার সাথে অর্জন করে মানবসেবায় নিজেকে নিয়োজিত করেন। এবং ডাক্তার হিসেবে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে বাংলাদেশসহ দেশের বাইরে।কর্মজীবনে তিনি সর্বপ্রথম ১৯৭০ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে আবাসিক সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত রন্ডনের “এসএইও এন্ড রেজিস্টার ইন অর্থোপেডিক্স অক্সফোর্ড” হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮১ থেকে ১৯৯৬ সাল পর্যš Íতিনি ঢাকার পঙ্গু ও পুনর্বাসন হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজে অর্থোপেডিক্সের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত পঙ্গু ও পুনর্বাসন হাসপাতালের পরিচালক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স বিভাগের চেয়ারম্যান ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতালে কনস্যালট্যান্ট (অর্থোপেডিক্স) হিসেবে দায়িত্ব পালন করেন।ডা. আফম রুহল হকের রাজনৈতিক জীবন: অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক রাজনৈতিক জীবনে সর্বপ্রথম ১৯৬৭ সালে ঢাকা মেডিকেল কলেজে ভিপি নির্বাচিত হন। ২০০১ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেন।টানা চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভায় এবার তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চায় দলের নেতাকর্মীরা।
Tag
আরও খবর