কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

মাদকাসক্ত পিতার বিরুদ্ধে আগুন পুড়িয়ে হত্যা করার অভিযোগ


স্ত্রীর সাথে গোলোযোগ সৃষ্টি করে নিজের সন্তানকে হত্যা করে পুড়িয়ে ফেলার অভিযোগ । সাতক্ষীরা সদরের ধলবাড়ীয়া গ্রামের ৩ নং ওয়ার্ড মাননীয়া প্রধানমন্ত্রীর উপহার গুচ্ছগ্রামে আলিফ হোসেন (৯) নামের এক শিশুকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিশুর পিতা ইয়াসিন হোসেনকে আটক করেছে পুলিশ।


শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে সাতক্ষীরা ধলবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইয়াসিন হোসেন ধলবাড়ীয়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।


স্থানীয়রা জানান, আলিফের মা রোকেয়া ও বাবা ইয়াসিন হোসেনের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। তাই তারা আলাদা থাকতেন। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সাতক্ষীরা শহরের সুলতানপুরে রোকেয়ার বাবার বাড়ি থেকে আলিফকে নিয়ে আসেন ইয়াসিন। একই দিন রাতে তাকে হত্যা করে ঘরে আটকে আগুন জ্বালিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন ইয়াসিন হোসেন। ভোরে স্থানীয়রা ঘরে আগুন জ্বলতে দেখে নেভাতে গিয়ে ব্যর্থ হয়।


পরবর্তীতে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। এ সময় ফায়ার সার্ভিসের টিম ঘরে প্রবেশ করে দেখে শিশু আলিফের মরদেহটি পুড়ে নিঃশেষ প্রায়। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইয়াসিনকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।


স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটিকে হত্যা করার সময় তার পিতা ঘরে থাকা সাউন্ড বক্সে উচ্চ স্বরে গান বাজিয়ে ছিল, যাতে করে আশেপাশের মানুষ বুঝতে না পারে।


সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামান আমাদের প্রতিনিধিকে বলেন, ভোরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে টিম নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরবর্তীতে ঘর থেকে একটি শিশুর পোড়া দেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


সদর থানা পুলিশের পরিদর্শক অভিক বরল বলেন,ঘটনাস্থল থেকে আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ইয়াসিন হোসেনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলা রুজু করা হবে।

Tag
আরও খবর