সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম

সাতক্ষীরার পৈতৃক সম্পত্তি দখলে চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালা উপজেলায় পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৪জানুয়ারী) পাটকেলঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সরুলিয়া ইউনিয়নের তৈলকুপী গ্রামের মৃত:সামছুর রহমান ছেলে মো: শামিমুজ্জামান লিখিত বক্তব্যে বলেন,পাটকেলঘাটা থানাধীন তৈলকুপী মাওলানা বক্স মোড়ল ছেলে 

গ্রামের সোহরাব মোড়ল,এবং সোহরাব মোড়লের ছেলে সুজন মোড়ল,রিপন মোড়লসহ কয়েক জন মিলিত ভাবে গত ৩১/১২/২০২৩ তারিখে আমাদের পৈত্রিক সম্পত্তির মধ্যে অনাধিকার প্রবেশ পূর্বক জমি খুড়ে দেওয়া সহ বিভিন্ন ভাবে জমি বিকৃত করেন। যা রাজেন্দ্রপুর মৌজায় এস এ ২৬২,২৬৩,২৬৪ দাগে ১ একর ৫৪ শতক জমি।

সে সময় আমি তাদের বাধা দিতে গেলে বিবাদীগণ  আমাকে বলেন আমরা এই জমি তোমাদের শরিকের কাছ থেকে টাকা দিয়ে জমি বন্ধক রেখেছি। সুতরাং এই জমি এখন আমাদের দখলে। আমি সোহারাব মোড়ল ও তার ছেলেদের কাছে জমি বন্ধকের কাগজ বা প্রমানপত্র দেখতে চাইলে তারা আমাকে কোন কাগজ না দেখিয়ে হুমকি দিয়ে বলে এই জমিতে তুমি যদি ফসলাবাদ করতে চাও তাহলে আমাদেরকে ২ লক্ষ টাকা দিতে হবে না হলে তোমাকে এই জমিতে আসতে দেবো না। আমি তাদের কথার প্রতি উত্তর করলে তারা আমাকে হুমকি ধামকি দিয়ে থাকে। পরবর্তীতে গত ০৩/০১/২০২৪ ইং তারিখে সকাল ১০টার দিকে আমরা আমাদের জমিতে চাষাবাদ করার উদ্দেশ্যে প্রবেশ করলে বিএনপির সন্ত্রাসী নামে খ্যাত সোহারাব মোড়ল, সুজন মোড়ল ও রিপন মোড়ল সহ আরও কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উপর ঝাপিয়ে পড়ে। সেসময় এলাকার কিছু জনগন তাদের হাত থেকে আমাদের বাচানোর জন্য ছুটে আসে। এদিকে গত ৩রা জানুয়ারী সকালে পাটকেলঘাটা থানা কৃষকলীগের আহবায়ক শেখ শাহীদুজ্জামান পাইলট ও সদস্য সচিব শেখ আব্দুর রহমান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৈলকুপী সাধুখাঁ পাড়া এলাকায় নির্বাচনী প্রচার প্রচারনার উদ্দেশ্যে লিফলেট বিলি করণ কালে আমাদের উপর অতর্কিত হামলা দেখে আমাদেরকে তাদের হাত থেকে বাঁচাতে আসে। এরপর আমরা তাদের হাত থেকে সাময়িক উদ্ধার হলেও এই বিএনপি সন্ত্রাসীরা আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। 

এমতাবস্থায় আমরা এধরনে ঘটনা থেকে মুক্তি পেতে পারি সে জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।

Tag
আরও খবর