কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

আশাশুনি সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ক্যাম্প ও চায়ের দোকানে নির্বাচনী প্রচারনা জমজমাট।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের প্রচারনা শেষ পর্যায়ে। তবে এরমধ্যে আশাশুনির বিভিন্ন দোকানপাট, অলি-গলি, চায়ের দোকানে জমে উঠেছে নির্বাচনী আড্ডা। কি হবে ফলাফল? আশাশুনি উপজেলার বিভিন্ন চায়ের দোকানে,নির্বাচনী ক্যাম্পে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে এ আড্ডা ও চা পানের ধুম। চা দেয়ার ফাঁকে আর চায়ের কাপে চুমুক দিতে দিতে চলছে ভোট নিয়ে আলোচনা।আর মাত্র ৫ দিন পরেই বহুল কাঙ্খিত সংসদ নির্বাচন। নিয়মানুযায়ী ৪৮ঘন্টা পুর্বে আনুষ্ঠানিবভাবে প্রচারনা শেষ হবে। মানুষের মুখে মুখে রয়েছে ভোটের আলোচনা।নির্বাচনকে ঘিরে চায়ের কাপের টিং টং শব্দের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন উপজেলার চা ব্যবসায়ীরা।  আর এই ফাঁকে লাভবান হচ্ছে চা বিক্রেতারা। মূলত নির্বাচনকে ঘিরে এখন সব শ্রেণির মানুষের পদচারণায় মুখরিত চায়ের দোকানগুলো। এই সময়টাতে মানুষের মধ্যে যেন কোনো ধরনের শ্রেণিগত বৈষম্য থাকে না। কুশল বিনিময় করে একে অপরের সঙ্গে। তৈরি হয় অন্য রকম এক পরিবেশের।এছাড়া নির্বাচনী আড্ডায় চায়ের দোকানগুলোতে কে কাকে ভোট দেবে তা নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। চলছে বিভিন্ন জল্পনা কল্পনা । চায়ের কাপে চুমুক দেয়ার সঙ্গে সঙ্গেই তারা পছন্দের প্রার্থীর পক্ষে গায় নানা গুণগান। এ সময় নিজের মতের বিপক্ষে গেলে বেঁধে যায় বাগ-বিতণ্ডাও। তবে বাগ-বিতণ্ডা বেঁধে গেলেও মুহূর্তেই নিজেদের সামলে নেন।শুধু চায়ের দোকান নয়, পাড়া মহল্লা, রাস্তাঘাট,  হোটেল রেস্টুরেন্ট, যানবাহন সব জায়গায় চলছে এখন ভোটের হিসাব-নিকাশ। কে হবেন আগামী দিনের সংসদ সদস্য। সব জায়গাতে আলোচনা শুধু জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। আশাশুনি উপজেলার অলি-গলির চায়ের দোকানেও নির্বাচনী ঝড় বইছে।এক চা বিক্রেতার সাথে কথা হলে তিনি বলেন, নির্বাচনী প্রচারনার শুরু থেকেই দোকানে প্রতিদিনই সকাল সন্ধ্যা চলে নির্বাচনী আড্ডা। এই সুযোগে আমার বেচা-বিক্রি ভালোই হয়। সবাই বসে নির্বাচন রাজনীতি নিয়ে আলোচনা করে আর চা, সিগারেট খায়। নির্বাচন যতো এগিয়ে আসছে দোকানের বিক্রি তত বাড়ছে। ‘আগে আমার প্রতিদিন ৯শ থেকে ১২শ টাকা বিক্রি হত। এখন প্রায় ২হাজার থেকে ২২শ টাকা বিক্রি হচ্ছে। আর কযেকদিন পরেই নির্বাচন তারপর হইতো বেচাবিক্রি আগেরমতোই হবে। অপরদিকে নির্বাচনকে ঘিরে একটু বাড়তি উপার্জনের আশায় বিভিন্ন নিবাচনী ক্যাম্পের পাশে বা বিভিন্ন জায়গায় কিছু মৌসুমি চায়ের দোকানদারও বসেছে। তবে আয় উপার্জন যেটাই হোক আনন্দের সাথেই করছেন ব্যবসা৤ সবার চাওয়া একটাই যিনি আগামীতে যে সাংসদ নির্বাচিত হবে সে আশাশুনির উন্নয়নে ভুমিকা রাখবেন।
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা

Tag
আরও খবর