কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

আশাশুনিতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক হুমায়ুন কবির

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথলী গ্রামের   ১৫০ পরিবারই পানের চাষ করে। শত বছর ধরে এ গ্রামে পান চাষ হয়ে আসছে। পান চাষই এ গ্রামের অধিকাংশ পরিবারগুলোর উপার্জনের প্রধান উপায়। উপজেলা সদর থেকে পাঁচ/ছয় কিলোমিটার দক্ষিনে পাইথলী গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামটির অধিকাংশ এলাকায় পানের বরজ। কৃষকরা পানের বরজের পরিচর্যা করছেন, বরজ থেকে পান সংগ্রহ করে বাড়ির উঠানে এনে স্তূপ করে রাখছেন। সেখানে পরিবারের সদস্যরা মিলে পান বাছাই করে আলাদা করে রাখছেন। গ্রামের পান চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামটিতে বর্তমানে ১২০/২০০ টি পানের বরজ রয়েছে। গ্রামের প্রায় ১০০/১৫০টি পরিবার পান চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে এ উপজেলায় গত বছর প্রায় তিন হেক্টর  জমিতে পান চাষ হয়। উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথলী, বৈউলা, গ্রাম সহ ১৫-১৬টি গ্রামে পানের চাষ হয়ে থাকে। বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা বরজে এসে পান কিনে নিয়ে যান। স্থানীয় বাজারে বড় আকারের  ৮০টি পান বিক্রি হয় ৬০ থেকে ৮০ টাকা। মধ্যম আকারের ৮০ টি পান ৩০ থেকে ৪০ টাকা। আর ছোট আকারের ৮০ টি পান  ২০ থেকে ১০ টাকায় বিক্রি হয়।পাইথলী গ্রামের পান চাষি অসিম রাহা  বলেন, আমার বাবা ৪০-৪৫ বছর আগে পান চাষ শুরু করেন। এখন আমি পান চাষ করছি। বর্তমানে এক বিঘা জমির ওপর আমার তিনটি পানের বরজ রয়েছে। এ বছর তিনটি বরজে  খরচ হয়েছে প্রায় প্রায় ৩ লাখ টাকা। পান বিক্রি হয়েছে সমপর্যায়ে। ২০১৯ সালে করোনা দেখা দেওয়ার পর পান চাষ করে লাভবান হওয়া তো দুরের কথা নিজেদের সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। গোবিন্দ কর বলেন পান চাষের টাকায় আমার ছেলেমেয়েদের লেখাপড়া ও সংসারের যাবতীয় খরচ চলে।পানের বাজার মন্দা থাকায় সংসার পাতিপালন করা কষ্ট হয়ে যাচ্ছে। আরেক পান চাষি শান্তানু রাহা বলেন, পানের বরজ থেকে সারা বছরই পান সংগ্রহ করা যায়। তবে শীতকালে তুলনামূলক কম পান উৎপাদন হয়। কারণ শীতকালে পান পাতা বাড়ে কম। তবে উৎপাদন কম হলেও এ সময় বাজারে পানের দাম থাকে বেশি। বুধহাটা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহাবুবুল হক ডাবলু বলেন এ ইউনিয়নের বৈউলা ও পাইথলী গ্রামের প্রায় ২০০ পরিবার পান চাষ করে। বরজ রয়েছে কয়েক শতাধিক।  উপজেলা কৃষি কর্মকর্তা  বলেন, আশাশুনি উপজেলায় দিন দিন পান চাষ বাড়ছে। অন্যান্য ফসল আবাদের তুলনায় পান চাষ লাভজনক। তাই কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা কৃষকদের উৎসাহিত করে থাকি। পানের ফলন ভালো করার জন্য আমাদের মাঠ কর্মীরা সার্বক্ষণিক কৃষকদের সহযোগিতা করে থাকেন।

Tag
আরও খবর