কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

কালিগঞ্জে নবাগত ওসি মো. শাহিনের সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত


 সাতক্ষীরার জেলার কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন এর সাথে মতবিনিময় করেছেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। শনিবার রাত ৮ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, আমি মাত্র ৯ দিন হলো কালিগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদান করেছি। পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ও ভালবাসা অর্জনে যে যে পদক্ষেপ নেয়া প্রয়োজন আমি সেভাবেই কাজ শুরু করেছি। আমি আইন শৃংখলা রক্ষা, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে কঠোর ভূমিকা রাখার পাশাপাশি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে সকল প্রার্থী এবং তাদের কর্মী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি পরিপূর্ণভাবে পালনের আহবান জানান এবং সার্বিক বিষয়ে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, নলতা প্রেসক্লাবের সভাপতি আহাদুজ্জামান আহাদ প্রমুখ। এসময় আরও বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, সহ সভাপতি শিক্ষক আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক এমডি আরাফাত আলী, কার্যনির্বাহী সদস্য মোখলেছুর রহমান মুকুল, ফজলুল হক, জিএম মামুন, সদস্য আব্দুল মাজিদ, আবু বক্কর সিদ্দীক, মো. জামাল উদ্দীন, আব্দুস সালাম, মো. শের আলী, মাসুদ খান, তাজুল হাসান সাদ প্রমুখ।

আরও খবর