কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

আশাশুনির সরিষাফুলের হলুদ সবুজে ভরে উঠেছে গ্রামের পর গ্রাম।

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা- সবুজে ঘেরা গ্রাম, গ্রামের চিরচেনা রূপ হলুদ আর হলুদ-সবুজে একাকার হয়ে অপরূপ সৌন্ধর্যে পরিণত হয়েছে গ্রামের পর গ্রাম। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা ও উৎসাহে উজ্জীবিত হয়ে সাড়ে ৩ সহস্রাধিক কৃষক এবছর সরিষা আবাদ করায় এই অপরূপ দৃশ্যের উদ্ভব হয়েছে। রেকর্ড পরিমাণ সরিষার ফলন পাবে বলে আশায় বুক বেধেছেন কৃষকরা।

আমন ফসল উঠার পর এলাকার কৃষকদের বড় অংশ বোরো ধান আবাদের জন্য প্রস্তুতি নিতে থাকেন। বীজ তলা, জমা তৈরিতে ২ মাসের অধিক সময় পতিত থাকে এসব জমি।

পতিত জমিতে বোরো আবাদের আগে অতিরিক্ত ফসল হিসাবে সরিষা আবাদের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা ও প্রনোদনার আওতায় এনে সহযোগিতার মাধ্যমে সরিষা চাষের পরিমাণ বৃদ্ধিতে কার্যক্রম হাতে নেয় কৃষি বিভাগ। ফলে ডাঙ্গার জমিতে সরিষা আবাদের পাশাপাশি ধান চাষের বিলান জমিতে দুই ফসলের মাঝের পতিত সময়ে সরিষা আবাদের লক্ষ্যস্থির করে এগিয়ে আসে কৃষি বিভাগ। ফলশ্রুতিতে এলাকার মাঠের পর মাঠ এখন সরিষার ফুলে হলুদ রঙে মাতোয়ারা হয়ে উঠেছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম জানান, আমরা এবছর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৯০০ হেক্টরর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে উপ সহকারী কৃষি কর্মকর্তাদের কৃষকদের উদাবুদ্ধ করতে নির্দেশনা প্রদান করি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় লক্ষমাত্রা অতিক্রম করে ৯১০ হেক্টর জমি সরিষা আবাদের আওতায় আনতে সক্ষম হয়েছি। এর মধ্যে ৩৫০ হেক্টর রিলে ফসল উৎপাদনের আওতার জমি রয়েছে। আবাদকৃত সরিষার মধ্যে বারি ১৪ ও ১৭, বিনা ৯ ও টরি ৭ জাতের সরিষা রয়েছে। উপজেলায় ১৭০০ জন প্রনোদনা কৃষকসহ মোট ৩৬০০ জন কৃষক সরিষা আবাদ করেছেন। এবছর সরিষার আবাদও ভাল দেখা যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে হেক্টর প্রতি ১.২ মেঃটন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রত্যাশা করছি। সে অনুযায়ী এবছর আশাশুনিতে ৯১০ মে.টন থেকে ১০৯২ মে.টন সরিষা উৎপাদন হতে পারে। বর্তমান বাজার মূল্যে প্রতি মে.টন সরিষার মূল্য ৭৫ হাজার টাকা হওয়ায় এবছর ৮ কোটি ১৯ লক্ষ টাকার সরিষা উৎপাদিত হবে ইনশাল্লাহ।

Tag
আরও খবর