কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

আশাশুনিতে এমপি রুহুল হকের পক্ষে বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা

কেন্দ্র ঘোষিত কর্মসূচির আওতায় আশাশুনিতে সাতক্ষীরা ৩ আসনে আওয়ামীলীগের এমপি প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক এর নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ বিজয় শোভাযাত্রা  

আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সকাল ১০ টায় দেবহাটা হয়ে শোভাযাত্রাটি আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে প্রবেশ করে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন খেকে পৃথক পৃথক মিছিল এই শোভাযাত্রার সাথে মিলিত হয়। শোভাযাত্রাটা শোভনালী ইউনিয়ন হয়ে আশাশুনি সদর, বড়দল, কাদাকাটি ও কুল্যা ইউনিয়ন হয়ে পুনরায় কালিগঞ্জের নলতায় ফিরে যায়। এসময় অনেক স্থানে উৎসুক জনতার উদ্দেশ্যে পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপিসহ নেতৃবৃন্দ। পথসভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আর তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে বাংলাদেশের এত উন্নয়ন কখনোই সম্ভব হতো না। স্বাধীনতা বিরোধী একটি চক্র দেশের উন্নয়ন চায় না। তারা জ্বালাও পোড়াও কে ভালবাসে। তাই আমাদের চোখ, কান খোলা রাখতে হবে, স্বাধীনতা বিরোধী চক্রটি কিন্তু বসে নেই। আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে বানচাল করতে তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছে। দেশের উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সকলকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে আবারও দেশের উন্নয়ন করার সুযোগ দেওয়ার জন্য আহবান জানান তিনি। পথসভায় দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, মনিরুজ্জামান মনি, ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, এস এম হোসেনুজ্জামান, আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, দীপঙ্কর বাছাড় দিপু, ওমর ছাকি ফেরদৌস পলাশ, প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, দিপঙ্কর সরকার দিপ, শেখ মেরাজ আলী, জগদীশ চন্দ্র সানা, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আব্দুল বাছেদ আল হারুন চৌধুরী, জেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল হোসেন, জেলা জজ কোর্টের এপিপি দেবাশীষ মুখার্জী, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজীসহ দেবহাটা, কালীগঞ্জ ও আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর