কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

কালিগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের সাথে এমপি প্রার্থী দোলনের মতবিনিময়

কালিগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের সাথে এমপি প্রার্থী দোলনের মতবিনিময়

সাতক্ষীরা-৪ আসনের অন্তর্গত কালিগঞ্জের ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেছেন নৌকার প্রার্থী এসএম আতাউল হক দোলন। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার সদর কুশুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের নৌকার প্রার্থী এসএম আতাউল হক দোলন।

তিনি বলেন, আমি রাজনৈতিক পরিবার থেকে বেড়ে উঠেছি। আমার পিতা এমপি ছিলেন আমি নিজেও উপজেলা চেয়ারম্যান ছিলাম। আপনারা কেউ কি বলতে পারবেন আমি কখন প্রভাব বিস্তার করে নিজের আখের গুছিয়েছি। আগামি নির্বাচনে দল-মত নির্বিশেষে আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন। আমি নির্বাচিত হলে অবশ্যই আপনাদের মূল্যয়ন করবো। আমি শ্যামনগর- কালিগঞ্জের মানুষের সাথে মিশে থাকতে চাই।

কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেলিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরীম আলি মুন্সি, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, কালিগঞ্জের মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল প্রমুখ।

সভায় ইউপিদের মধ্যে বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউপি সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, কৃষ্ণনগর ইউপি সদস্য নুর হোসেন, বিষ্ণুপুর ইউপি সদস্য আফছার উদ্দিন, মথুরেশপুর ইউপি সদস্য দেবাশীষ ঘোষ, রতনপুর ইউপি সদস্য সুপেন্দ্র নাথ, কুশুলিয়া ইউপি সদস্য শহিদুর রহমান বাবু, দক্ষিণ শ্রীপুর ইউপি সদস্য রেজাউল ইসলাম ও মৌতলা ইউপি সদস্য মাহফুজা খাতুন।

আরও খবর