কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে --- ডাঃ রুহুল হক এমপি

আশাশুনি উপজেলার বুধহাটায় মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুর হক এমপি বলেন, পাকিস্তানিরা দেশকে শোষণ করেছিল, শোষিতদের রক্ষায় পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ হিসাবে মুক্ত করতে স্বধীনতা যুদ্ধ করা হয়েছিল। ৭০ হাজার প্রশিক্ষিত শত্রুদের বিরুদ্ধে সাধারণ বাঙালী যুদ্ধ করে বিজয় অর্জন করেন। সেদিন যারা পাকিস্থানীদের সহযোগিতা করেছিল, তারা এখনো আছে। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। এই খুনিদের বাঁচাতে ইনডেমনিটি বিল পাশ করা হয়। খুনিদেরকে সাথে নিয়ে দেশ শাসনের নামে বিএনপি দেশকে চরমভাবে বিপর্যস্থ করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের উন্নয়ন, জনগণের কল্যাণে কাজ করে এসেছেন। স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী, খুনি, সন্ত্রাসী ও জঙ্গীগোষ্ঠিকে প্রতিহত করতে সরকার কাজ করে যাচ্ছে। সরকার যখন সংবিধানকে সুরক্ষায় নির্বাচনের মহা সড়কে অবস্থান করছে, তারা তখন অগ্নি সন্ত্রাস, নাশকতা, রেল লাইন উপড়ানো, মানুষ হত্যা, পুলিশ হত্যাসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। স্বাধীন দেশকে রক্ষা করা আমাদেন দায়িত্ব। তিনি সকলকে সচেতনতান সাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে আহবান জানান।

এপ্লয়ী এসোসিয়েসনের আয়োজনে সংগঠনের সভাপতি বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রুহুল হক উপরোক্ত কথা বলেন। বুধহাটা বাজার খেয়াঘাট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখোন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ ও এপ্লয়ী এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক হাসান ইকবাল মামুন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্রলীগের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
Tag
আরও খবর