কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

আশাশুনিতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালন

আশাশুনিতে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল অফিস, প্রতিষ্ঠান, দোকান-পাট, সরকারি-বেসরকারি ভবন, বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ঃ সকাল ৮টায় শহীদ স্মৃতিসৌধে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ইউএনও রনি আলম নূরের নেতৃত্বে অন্যদের উপস্থিতিতে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের নেতৃত্বে উপজেলা প্রশাসন, অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিত কুমার অধিকারীর নেতৃত্বে থানা পুলিশ, অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডলের নেতৃত্বে উপজেলা আ’লীগ, ইউএনও ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ পুস্পস্তবক অর্পন করেন। এছাড়া আ’লীগের অঙ্গ সহযোগি সংগঠন, অফিসার্স ক্লাব, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ৯ টায় আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন, শিক্ষার্থীদের সমাবেশ ও ক্রীড়ানুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। পরে কুচ-কাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করেন, থানা পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, রোভার স্কাউটস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বয়েজ স্কাউটস, গার্লস গাইড ও কাব দল। পরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, চলচিত্র প্রদর্শনী, মসজিদে বিশেষ মোনাজাত, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঃ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনু্ষ্ঠানে উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিত কুমার অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান ও সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার। অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে উপহার ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
জাতীয় পার্টি ঃ আশাশুনি উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কেন্দ্রীয় জাপা নেতা ও জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী এড. স ম আলীফ হোসেন, উপজেলা জাপার সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবাল, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সহ সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক যাকারিয়া সরদার, সাবেক মেম্বার আঃ রহিম সরদার, মাহবুবর রহমান অনুষ্ঠানে অংশ নেন।
মহিলা বিষয়ক অধিদপ্তর ঃ আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে। মহিলা অদিপ্তরের প্রশিক্ষন কেন্দ্রে মহিলাদের অংশগ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রশিক্ষক শরমীন চৌধুরী, অফিস সহকারী আরিফুর রহমান ও জেন্ডার প্রোমোটর এস কে হাসান। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্তকর্তা সাইদুল ইসলাম। 
উপজেলা লেডিস ক্লাব ঃ বিজয় দিবস উপলক্ষে উপজেলা লেডিস ক্লাবের আয়োজনে মহিলাদের ক্রীড়ানুষ্ঠান করা হয়। অফিসার্স ক্লাব চত্বরে চেয়ার সিটিং (বহিরাগতদের), ক্লাব সদস্যদের বালিশ খেলা, ঝুড়িতে বল নিক্ষেপ ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী মিসেস রনি আলম নূর। পরিচালনা করেন একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান ও মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। 
কিশোর কিশোরী ক্লাব ঃ আশশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।১১ ইউনিয়নে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ১১টি ক্লাবে ৩০ জন করে সদস্যের অংশগ্রহণের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.সাইদুল ইসলাম, জেন্ডার প্রোমোটার এস কে হাসান, জেন্ডার প্রোমোটার ইমরান হোসেন, সংগীত শিক্ষক শুভেন্দু সরকার, মিতালী চক্রবর্তী, আলমগীর হোসেন, রোকেয়া খাতুন, পিয়াংকা হালদার, ছন্দা রানী মন্ডল, শিল্পী বিশ্বাস, মহসিনা খাতুন, কার্তিক চন্দ্র সরকার, আব্দুল গফফার, খায়রুল মনোয়ার, আবৃত্তি শিক্ষক নওয়াব আলী, তাহমিনা খাতুন, তানভীর রহমান, শীলা মল্লিক, নাসরিন সুলতানা, জুলিয়া আক্তার, চায়না খাতুন, সুবর্ণা সানা, আম্বিয়া খাতুন, আরিফা সুলতানা, সুরাইয়া সুলতানা প্রমূখ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর