কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

শ্যামনগরে ৮ম ও ৯ম শ্রেণির নতুন কারিকুলাম প্রশিক্ষণ গ্রহণ করবে ৯০২ জন শিক্ষক

শ্যামনগরে ৮ম ও ৯ম শ্রেণির নতুন কারিকুলাম প্রশিক্ষণ গ্রহণ করবে ৯০২ জন শিক্ষক

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৮ম ও ৯ম শ্রেণির নতুন কারিকুলাম বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন ৯০২ জন শিক্ষক।

আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর প্রথম পর্যায়ে ও ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে নতুন কারিকুলাম বিষয়ে উপজেলা সদরের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

কোর্স সমন্বয়কারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান বলেন, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১১টি বিষয়ে ৩৩ জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করবেন।

প্রশিক্ষণে ৪২টি স্কুল, ৩৬টি মাদ্রাসা ও ৪টি স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করবেন। এবং এ সকল বিদ্যালয়ের প্রশিক্ষণ প্রাপ্ত ৩৩জন শিক্ষক প্রশিক্ষণ প্রদান করবেন।

নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভেনুতে ইংরেজি, গণিত, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, ইসলাম ধর্ম, শিল্প ও সংস্কৃতি এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। অপরদিকে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভেনুতে বাংলা, বিজ্ঞান, জীবন-জীবিকা ও হিন্দু ধর্ম বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ পরিচালক হিসাবে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মুহাম্মদ তেজারত। প্রশিক্ষণ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। প্রশিক্ষণটি সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে দুই বার উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধানদের সাথে অনলাইনে সভা করা হয়েছে। সকল মাষ্টার ট্রেইনারদের সাথে সভা করা হয়েছে। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের অংশ গ্রহণে যে সকল উপকরণ সাথে নিয়ে আসতে হবে সেসকল বিষয়ে অবহিত করণ করা হয়েছে। এবং বিষয়ভিত্তিক টিজি বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসন পর্যায়েও সভা অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণটি সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য। নতুন কারিকুলামের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির জন্য বিষয় ভিত্তিক প্রশিক্ষণ এক বছর পূর্বে অনুষ্ঠিত হয়েছে।
 জানা যায়, এবার প্রশিক্ষণার্থীদের অবশ্যই স্মার্ট ফোন, হোয়াট্সএ্যাপ নম্বর, ইন্টারনেট সংযোগ থাকতে হবে, বিষয়ভিত্তিক বই, টিজি, প্রতিষ্ঠান প্রধানের ছাড়পত্র,  দুই সময়ের মূল্যায়ন নির্দেশিকা সহ অন্যান্য কাগজপত্র সাথে আনতে হবে।



Tag
আরও খবর