কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা ৪ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এস এম আতাউল হক দোলন।

আজ শুক্রবার সকাল ১১ টায় শ্যামনগর বঙ্গবন্ধু মার্কেটের দ্বিতীয় তলায় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম আতাউল হক দোলন বলেন, পানি উন্নয়ন বোর্ডের নদী রক্ষা বাঁধ গুলি যুগোপযোগী ভাবে নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা ও এলাকায় আধুনিক মানের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সকল মানুষকে সমানভাবে মূল্যায়ন করা হবে। আমার থাকবে না নিজস্ব কোন বাহিনী। কাজের মাধ্যমে উপজেলা পরিষদে আপনাদের মন জয় করার চেষ্টা করেছি।

বিভিন্ন কাজের মূল্যায়নে মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় নেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা উন্নয়নের সঙ্গে থাকবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জি এম শফিউল আজম লেনিন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা এজাজ আহমেদ স্বপন, শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি, এম আকবর কবীর সহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে নীলাকাশ টুডে এর সম্পাদক মোঃ নুরুজ্জামান, সংবাদ শ্যামনগর আমজাদ হোসেন মিঠু সহ অনেকের প্রশ্নের উত্তর দেন এস এম আতাউল হক দোলন।

সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের সদস্য শেখ আব্দুস সালাম।

Tag
আরও খবর