কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

আশাশুনিতে পিতার লাশবাহী অ্যাম্বুলেন্সে সন্তান জন্ম দিলেন মা

আশাশুনি উপজেলার প্রতাপনগরে পিতার আকর্ষিক মৃত্যুর পর লাশবাহী অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের জন্ম দিলেন মা। ছলছল চোখে বুকফাটা আর্তনাদ, নির্মমতা নিদারুণ আহাজারি আর কান্নায় মূর্ছা যাচ্ছে বাবা। পিতার কাধে সন্তানের লাশ। পিতার কাধে সন্তানের লাশ এ যেন পাহাড় সমান ভারী বোঝা। জানা গেছে, শামসুর রহমান সরদারের ছোট পুত্র ইট ভাটা শ্রমিক আলতাফ হোসেন (৩৪) প্রতি বছরের মত এবারও ঢাকায় ইটের ভাটায় শ্রমিকের কাজে যান। বয় বৃদ্ধ বাবা শামসুর রহমান অন্যের জমিতে শ্রমিকের কাজ করে ছেলে বাবা মিলে অভাবের সংসার চালান। বিগত দুই সপ্তাহ পূর্বে আলতাফ হোসেন ইট ভাটায় শ্রমিকের কাজে থাকা অবস্থায় শারীরিক অসুস্থতা অনুভব করে প্রথমে বাড়িতে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

কিন্তু আলতাফ হোসেনের শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়েন এবং আস্তে আস্তে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত ১২ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলতাফ হোসেন মৃত্যু বরন করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। পরিবার মৃত্যের লাশ নিয়ে সাতক্ষীরা থেকে ৫৫ কিলোমিটার দূরে  গ্রামের বাড়িতে রওনা দিলে পথিমধ্যে বুধহাটা বাজার এলাকায় পৌঁছালে লাশের অ্যাম্বুলেন্সে থাকা গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসাব বেদনা শুরু হয়ে তৎ মুহুর্তে একটি কন্যা সন্তান জন্ম দেন। 
এক দিকে স্বামী মৃত্যের বুকফাটা কান্না অন্য দিকে সন্তান ভূমিষ্ঠের যন্ত্রনা। এ যেন মহান আল্লাহর লিলা খেলা। অন্য দিকে বাড়িতে থাকা মৃত্যু বরণ কারী তিন সন্তানের পিতা আলতাফ হোসেনের অসহায় বয় বৃদ্ধ বাবার অশ্রু ঝরা কান্ন যেনো আকাশ বাতাস ভারী করে দিয়েছে। আকর্ষিক এ মৃত্যুতে পরিবার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার ১৩ নভেম্বর জোহর নামাযের পর প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা মাঠে আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহর ইমামতিতে শতশত মানুষের অশ্রুশিক্ত ভালোবাসায় মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান, জানাজা নামাজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।


Tag
আরও খবর