কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

দৈনিক সাতক্ষীরা কণ্ঠের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দৈনিক সাতক্ষীরা কণ্ঠের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন


বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘দৈনিক সাতক্ষীরার কণ্ঠ’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় শহরের লেকভিউ কনভেনশন সেন্টারে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল, মুক্তিযুদ্ধের চেতনায় সত্য প্রকাশে নির্ভীক, সত্যের সন্ধানে সাহসী দৈনিক সাতক্ষীরা কন্ঠ ১ বছর পেরিয়ে ২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

 

সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও দৈনিক সাতক্ষীরা কন্ঠর সম্পাদক মন্ডলীর সভাপতি এ্যাড, শেখ তামিম আহমেদ সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ডাঃ মোঃ আবুল কালাম বাবলা ও বিশেষ অতিথি স্যামস  ইশতিয়াক শোভন।

 

পত্রিকার প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকরা দেশ ও জনগনের বন্ধু। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মিডিয়ার অবদান অপরিসীম। তাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকতে হয়। একজন সাংবাদিক তার লেখনীর মাধ্যমে যেমন জাতিকে জাগ্রত করতে পারে তেমনি সমাজের অনেক ক্ষতিও করতে পারে। এজন্য সাংবাদিকদের সতর্ক থেকে মানুষের কল্যাণে কাজ করতে হয়। মিথ্যা, অসত্য লেখনীর মাধ্যমে সমাজকে যারা পিছিয়ে দেয় তারা জনগনের শত্রু। তাদের থেকে সকলকে দুরে থাকতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে। সাতক্ষীরাও এগিয়ে যাবে। সাতক্ষীরার উন্নয়ণ নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সকলকে একযোগে রুখে দাঁড়াতে হবে। সেই শুভক্ষনটি দৈনিক সাতক্ষীরা কন্ঠ পরিবার সহ পাঠক ও শুভানুধ্যায়ীদের জন্য গৌরব ও আনন্দের। এজন্য সাংবাদিকের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।  

 

দৈনিক সাতক্ষীরা কণ্ঠের ২ বছরে পদার্পন অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাতক্ষীরা কণ্ঠ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। তাদের এই ধারা অব্যহত থাকুক এমন প্রত্যাশা সকলের।

 

বক্তারা আরও বলেন, বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহের ব্যবস্থা করেছে। এজন্য বর্তমানে সংবাদমাধ্যমের সংখ্যাও বেড়েছে। বিশেষ করে ডিজিটাল সংবাদমাধ্যম মানুষের পছন্দের শীর্ষে। সরকার বিরোধীরা বিভিন্ন সময়ে তাদের বাক রোধ করার অভিযোগ জানালেও আমরা দেখছি বিরোধী দলের লোকজন বিভিন্ন মিডিয়ায় টকশোতে তাদের মতামত তুলে ধরছেন। সরকার যদি সত্যিই তাদের বাক রুদ্ধ করেই দিতো তাহলে তারা মিডিয়ার সামনে এসে তাদের মতামত প্রকাশ করতে পারতেন না। বক্তারা দৈনিক সাতক্ষীরা কণ্ঠের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউজ পোর্টালটি অল্প সময়ে মধ্যে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের এই অগ্রযাত্রায় দৈনিক সাতক্ষীরা কন্ঠ আমাদের সঙ্গে থেকে দ্যুতি ছড়াবে আশা করি। দৈনিক সাতক্ষীরা কন্ঠ যেভাবে উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছে, সেই ভাবে সকল মিডিয়ার এগিয়ে আসা উচিত। লাল সবুজের আলোয় আলোকিত দৈনিক সাতক্ষীরা কন্ঠ পত্রিকার সাফল্য এবং পাঠক প্রিয়তা বৃদ্ধি কামনা করেন বক্তাগণ।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, আওয়ামী লীগ নেতা রাশিদুজ্জামান রাশি, সাংবাদিক আব্দুল গফফার, জেলা  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, জেলা  তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন , দৈনিক সাতক্ষীরা কণ্ঠের সম্পাদক শেখ ইলিয়াস হোসেন রুবেল, দৈনিক সাতক্ষীরা কণ্ঠের নির্বাহী সম্পাদক নুরুল হক, সাংবাদিক তুষার আজাদ, সাংবাদিক আলী রাজ, দৈনিক আজকের সাতক্ষীরার সাংবাদিক, জিয়াউর রহমান জিয়া, দৈনিক একাত্তর সংবাদ এর বিভাগীয় প্রধান সৈয়দ সিরাজুল ইসলাম, সাতক্ষীরা নিউজ ক্লাব এর সিনিঃ সহ-সভাপতি জিয়াউর রহমান, একাত্তর সংবাদ এর সাতক্ষীরা প্রতিনিধি আজহারুল ইসলাম, দৈনিক সাতক্ষীরার সকালের শামীম রেজা রাজু, দৈনিক কালের চিত্র ও দ্য এডিটরসের সাংবাদিক মেহেদী হাসান শিমুল, দৈনিক আজকের সাতক্ষীরার জিয়াউর রহমান জিয়া ও দৈনিক সাতক্ষীরা কণ্ঠের সহ-সম্পাদক আজগfর আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দৈনিক সাতক্ষীরা কন্ঠের নির্বাহী সম্পাদক জনাব মোঃ নুরুল হক এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক সাতক্ষীরা কন্ঠ সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল।

 


 

Tag
আরও খবর