কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

সুন্দরবনের পাদদেশে অনুষ্ঠিত হল পিঠা উৎসব

ভাপা, চিতই, নকশি, পুলি, পাকান, মালাই, মালপোয়াসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা পিঠা-পুলির সমাহারে সাতক্ষীরার শ্যামনগরে প্রাণের উচ্ছ্বাসে অনুষ্ঠিত হয়ে গেল নবান্ন উৎসব।

এ উপলক্ষে মঙ্গলবার(১২ ডিসেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯১নং খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে স্থানীয় নারী-পুরুষ, যুব, কচি-কাচাদের পদচারণায়। মেতে ওঠেন পিঠা-পুলিতে, আনন্দ-উল্লাসে।

পাটি সাপটা, বুনচি, অমাই লিটা, গোলাপ, সাহেব, নারিকেল, মোয়া (সুরির), বাতাসা, বিয়ে হরণ, পানতোয়া, দুধ চিতই, আন্দশা, কুলশি, কলা পিঠা, ক্ষীরপুলি, ঝিনুক পিঠা, ফুলঝুরি পিঠাসহ অন্তত ৩৫ প্রকার সুস্বাদু পিঠা নিয়ে গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক আয়োজিত এই উৎসবে অংশ নেন তারা।

নবান্ন উৎসবে অংশ নিয়ে খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার বলেন, শীত মৌসুমকে ঘিরে বাঙালি জাতির নানা সংস্কৃতি রয়েছে। এর মধ্যে অন্যতম নবান্ন উৎসব, পিঠা-পুলিতে মেতে থাকা।

শীত এলেই পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় পাড়ায় পাড়ায়। কিন্তু যান্ত্রিকতার এই যুগে মানুষ নবান্ন উৎসব ভুলতে বসেছে। এই উৎসবে অংশ নিয়ে সেই স্মৃতি মনে পড়ে গেল।

কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর সভাপতি রাইসুল ইসলাম নবান্ন উৎসব আয়োজন প্রসঙ্গে বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির সাথে নতুন প্রজন্মের পরিচয় ঘটিয়ে দিয়ে নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। পিঠা শুধু একটি খাবার নয়, এটি রন্ধন শিল্প, ঐতিহ্য এবং আনন্দের সংমিশ্রণ।

বারসিকে আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার বলেন, নাগরিক জীবনে যান্ত্রিকতায় যেমন সবকিছু আবদ্ধ হয়ে পড়ছে। তেমনি সীমিত হয়ে পড়ছে মানবিক বোধ। মানবিক বোধ জাগ্রত করতে গ্রামীণ সংস্কৃতির বিকল্প নেই। এর মধ্যে অন্যতম নবান্ন উৎসব, যা আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়।

Tag
আরও খবর