কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

কালিগঞ্জের নির্বাহী অফিসার রহিমা সুলতানা ফুল দিয়ে বিদায়


কালিগঞ্জের বিভিন্ন পেশাজীবিদের ফুলেল ভালবাসা সিক্ত বিদায় নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।বিগত ২০২২ সালের ১৯ অক্টোবর কালিগঞ্জের প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন রহিমা সুলতানা বুশরা। বদলী জনিত কারনে ১১ ডিসেম্বর সোমবার এ উপজেলাতে ছিল তার শেষ কর্ম দিবস।

উপজেলার বিভিন্ন পেশাজীবিরা সোমবার সকালে তার শেষ কর্ম দিবসে বিদায়ী সম্মাননা  প্রদান ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

সকাল ১০ টায় নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের নেতৃত্বে বিদায়ী সম্মাননা প্রদান করেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক ছোট, পর্যায়ক্রমে উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশন, চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন সহ ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিকের নেতৃত্বে কালিগঞ্জ লেডিস ক্লাব, কালিগঞ্জ শিল্পকলা একাডেমী, কাঠুনিয়া রাজবাড়ী কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান । 

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,শিক্ষক,বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন। বিদায়ী  উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা তার দ্বায়িত্ব পালনে সহযোগীতা করার জন্য উপজেলা বাসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এবং নতুন পরিবেশে সততা,নিষ্ঠা ও কর্তব্য পরায়ন হয়ে দ্বায়িত্ব পালন করার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বদলিজনিত কারণে মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) বাগেরহাট জেলার রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন বলে জানা গিয়েছে।

আরও খবর