কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর অস্ত্র কবরস্থানে

অস্ত্র কবরস্থানে









সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর  ব্যবহৃত শর্টগান মিলল কবরস্থানে





নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্সকৃত একটি শর্টগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  ওই সময় ঘটনাস্থল থেকে ১২  রাউন্ড কার্তুজও জব্দ করা হয়।  

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে নোয়াখালী  জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের একটি কবরস্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কবিরহাট থানার পুলিশ, সেনাবাহিনী ও  র‍্যাব যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের সন্তান সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বাড়ির উত্তর-পশ্চিম পার্শ্বের কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় ১টি সাদা প্লাস্টিকের বস্তা  মুখবন্ধ অবস্থায় দেখা যায়। পরে বস্তাটি উপস্থিত লোকজনের সামনে খুললে একটি শর্টগান এবং ১২ রাউন্ড কার্তুজ পাওয়া যায়।এ বিষয়ে জানতে একাধিকবার নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার ছেলে  সুবর্ণচর উপজেলা পরিষদ সাবেক  চেয়ারম্যান আতাহার ইশরাক সাবাব চৌধুরী বলেন, অস্ত্রটি আমার বাবার নামে লাইসেন্সকৃত ছিল। তিনি অসুস্থ থাকায় যথাসময়ে সরকারের নির্দেশনা মোতাবেক হস্তান্তর করতে পারেননি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

এসপি আসাদুজ্জামান আরও বলেন, পরবর্তীতে অনুসন্ধানকালে অস্ত্রটি নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্সকৃত বলে জানা যায়।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর