কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

ঢাকা থেকে লুট হওয়া পুলিশের একটি পিস্তল সহ যুবক নোয়াখালীর সেনবাগে গ্রেফতার



ঢাকা থেকে লুট হওয়া পুলিশের একটি পিস্তল সহ এক যুবক কে নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ গ্রেফতার করেছে।


শনিবার (১৭ আগস্ট ) দুপুরে সেনবাগ থানায় সংবাদ সম্মেলনে অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন  জানান, অস্ত্র সহ যুবককে গ্রেফতার করতঃ  ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(A) ধারায় নিয়মিত মামলা নং- ৩   রজু করা হয়েছে।


সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৫ আগস্ট ঢাকা সহ সারাদেশের বিভিন্ন থানায় দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ সহ সরকারি অস্ত্র-গুলি লুটপাট করে। এই লুট হওয়া অস্ত্র-গুলি যাহাতে সন্ত্রাসী কাজে ব্যাবহৃত হইতে না পারে সেই বিষয়ে থানা পুলিশ সতর্ক অবস্থানে রহিয়াছে। ইহার ধারাবাহিকতায় ১৬ আগস্টে সেনবাগ থানা পুলিশ বিশ্বস্ত মাধ্যমে সংবাদ পায় যে, সেনবাগ থানাধীন ৪নং কাদরা ইউনিয়নের মতি মিয়ার হাট এলাকার জনৈক হানিফ মিয়ার ছেলে মনির আহাম্মদ (২১) এর নিকট একটি অত্যাধুনিক পিস্তল রহিয়াছে। সে উক্ত অস্ত্রটি সন্ত্রাসীদের নিকট বিক্রির চেষ্টা করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা এলাকায় দায়িত্বশীল সেনাবাহিনীর সহিত সমন্বয় করিয়া সেনবাগ থানা পুলিশের একটি টীম রাত অনুমান ২১.১০ ঘটিকায় সেনবাগ থানাধীন ৪নং কাদরা ইউনিয়নের মতি মিয়ার হাটের পূর্ব পাশে হানিফ বাবুর্চির নতুন বাড়ি তথা মনির আহাম্মদ এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। 


এসময় স্থানীয় জনগণের সহায়তায় আসামি মনির আহাম্মদ (২১) পিতা-মোঃ হানিফ, মাতা-সারে জাহান, গ্রাম- আহাম্মদপুর (হানিফ বাবুর্চির নতুন বাড়ী, ৯নং ওয়ার্ড, ৪ নং কাদরা ইউপি) , থানা- সেনবাগ, জেলা– নোয়াখালীকে আটক করা হয় এবং তাহার হেফাজত হইতে একটি সেমি অটোমেটিক 7.62mm পিস্তল উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি মনির আহাম্মদ জানান যে, তাহার প্রতিবেশী ও আত্মীয় মোঃ কাইয়ুম উক্ত অস্ত্রটি বিক্রি করিবার জন্য তাহার নিকট রাখিয়াছিল। জিজ্ঞাসাবাদে মনির আরো জানায় যে, উক্ত অস্ত্রটি ঢাকা মেট্রোপলিটন এলাকাধীন থানা হইতে লুট হওয়া অস্ত্র। যে লুটের ঘটনায় কাইয়ুম সরাসরি অংশগ্রহণ করিয়াছে। 


উক্ত বিষয়ে সেনবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে। পলাতক আসামি গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রহিয়াছে।

আরও খবর