কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

নোয়াখালীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৩

নোয়াখালীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৩



নোয়াখালীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৩


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি


নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সিএনজি চালকসহ আরও ২ সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়।


নিহত শিশুর নাম মো.হামজা (৭মাস)। সে উপজেলার পূর্ব দৌলতপুর গ্রামের মো.শাহাদাত হোসেনের ছেলে।


শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সোনাইমুড়ী উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।


চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে সোনাইমুড়ী বাজার থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা বেগমগঞ্জের চৌরাস্তার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে সিএনজিটি নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সোনাইমুড়ী উপজেলা পরিষদের সামনে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৭০৬) সিএনজিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে গেলে চালক আব্দুর রহীম (৩২) সহ তিন সিএনজি আরোহী গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু হামজাকে মৃত ঘোষণা করে। পরে নিহত শিশুর মা নাহিদ আক্তার (৩২) সহ গুরুত্বর আহত তিনজনক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।


চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, এ ঘটনায় সিএনজিতে থাকা তিন যাত্রীসহ চালক গুরুত্বর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে পুলিশ বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর