শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

কোজিবায়েভ ইউনিার্সিটি হতে কৃতিত্বের সাথে এমবিবিএস ডিগ্রি অর্জনে চাটখিলের কৃতি সন্তান শওকত হোসেন




  চিকিৎসা সেবায় পড়াশোনা করার উদ্দেশ্য সূদুর পাড়ি জমান কাজাখস্তানের কোজিবায়েড ইউনিভার্সিটিতে। অত্যন্ত কৃতিত্বের সাথে এমবিবিএস পরীক্ষায় পাস করে ইতিমধ্যে ইউনিভার্সিটিতে সাড়া জাগিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের কৃতি সন্তান মোঃ শওকত হোসেন রিয়াদ। 


গত বৃহস্পতিবার কাজাখস্তানের কোজিবায়েভ ইউনিভার্সিটি এক জমকালো অনাড়ম্বর অনুষ্ঠানে সদ্য পাস করা এমবিবিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে একমাত্র বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে প্রথম স্থান রেড সার্টিফিকেট অর্জন করেন মোঃ শওকত হোসেন রিয়াদ।


সদ্য এমবিবিএস সার্টিফিকেট অর্জন করা চিকিৎসক মোঃ শওকত হোসেন রিয়াদ উপজেলার বীর মুক্তিযোদ্ধা কাজী দীন মোহাম্মদ লিডারের নাতি, সিংবাহুড়া গ্রামের কৃতি সন্তান মোঃ নাসির উদ্দীন নিসাত ও মরহুমা সাহার বানু দম্পতির এক মাত্র সন্তান। গত আট মাস আগে সাহার বানু পৃথিবীকে বিদায় জানিয়ে পরলোকে গমন করেন। মরহুমা সাহার বানু একমাত্র সন্তানের এমবিবিএস ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু একমাত্র সন্তান এমবিবিএস ডাক্তার হয়েছেন। নেই শুধু তিনি।


এসময় বাংলাদেশ অবস্থান করা পিতা মোঃ নাসির উদ্দিন নিসাত জানান, আমার সন্তানের এমবিবিএস সার্টিফিকেট অর্জনে আমি ও আমার এলাকাবাসী আনন্দিত ও গর্বিত। আজ আমার সহধর্মিণীকে মনে পড়ছে। আমার সহধর্মিণী মরহুমা সাহার বানুর খুব ইচ্ছে ছিল ছেলে একদিন এমবিবিএস ডাক্তার হবে। আমার ছেলে মায়ের স্বপ্ন পূরণ করছেন। কিন্তু, আজ তিনি পৃথিবীতে নেই।  আমি ওনার জান্নাত কামনা করছি। আমি আশা করছি আমার গর্বিত সন্তান দেশ ও জাতীর কল্যানে নিজেকে নিয়োজিত রাখবেন।


উল্লেখ্য যে, মোঃ শওকত হোসেন রিয়াদ ফৌজদারহাট কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম হতে ২০১২ জেএসসি, টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজ ২০১৪ এসএসসি এবং সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজ ২০১৬ এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে সার্টিফিকেট অর্জন করে, চিকিৎসা সেবায় এমবিবিএস সার্টিফিকেট কোর্স অধ্যায়ন করার জন্য কাজাখস্তান গমন করেছিলেন। 


Tag
আরও খবর