শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

সোনাইমুড়ীতে লাল সবুজ বাস কাউন্টাকে দশ হাজার টাকা জরিমানা

সোনাইমুড়ীতে লাল সবুজ বাস কাউন্টারে ২০০ টাকা বেশি ভাড়া নিয়ে জরিমানা গুনল ১০ হাজার

নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীদের কাছ থেকে ২০০ টাকা করে অতিরিক্ত ভাড়া নেওয়ায় দুটি বাস কাউন্টারকে দশ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে সোনাইমুড়ী বাজারে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা এবং সহকারী কমিশনার (ভূমি) শাহিন মিয়ার নেতৃত্বে এ অভিযান পারিচালনা করা হয়।


এ সময় সোনাইমুড়ী থেকে ঢাকাগামী বাসে ৫৫০ টাকার টিকিট ২০০ টাকা বেশিতে ৭৫০ টাকা করে বিক্রি করার সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। যে কারণে লাল সবুজ বাসকে ৫ হাজার ও ইকোনো বাস কাউন্টার থেকে একই পরিমাণ টাকা জরিমানা আদায় করা হয়।


ইকোনো বাসের আলম নামের এক যাত্রী বলেন, ‘ঈদের ছুটি শেষ হয়ে যাওয়ার পরেও তারা বাড়তি বাড়া আদায় করছে, এটা অন্যায়। আমরা যাত্রীরা সচেতন থাকলে তাদের এ বিষয়গুলো রুখে দেওয়া সম্ভব।’


সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। সেখানে বাড়তি ভাড়া আদায়ের সত্যতা পাই। যে কারণে ২টি কাউন্টারকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

আরও খবর