শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন



সারাদেশের ন্যায় নোয়াখালীর সেনবাগে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম, উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত পথচলার ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


রোববার (২৩ জুন) বিকেলে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম, উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত পথচলার ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ গোলাম কবির এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৩নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হোসেন কানন। 


এসময় বক্তব্য রাখেন, ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, ২নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন ভূঁইয়া,  ৬নং কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভিপি মোহন, সেনবাগ উপজেলা যুবলীগের আহবায়ক ও নোয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ সাইফুল ইসলাম বাবু, সেনবাগ উপজেলা কৃষক লীগের আহবায়ক ফারুক আহমেদ মিলন, মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া আক্তার বকুল, শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম রুবেল, জিএস আবদুল গনি, আবু আব্বাস চৌধুরী, নাজমুল হুদা মাসুদ প্রমুখ। 


আরো উপস্থিত ছিলেন, ৬নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোহাগ, ৪নং কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন টিটু, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম টিটু, জিএস মোশাররফ হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ সাইদুজ্জামান স্বপন, আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।


অতঃপর বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম, উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত পথচলার ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 


আরও খবর