শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

খামারে প্রস্তুত কোরবানির পশু

প্রস্তুত কোরবানির পশু



নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় প্রায় এক হাজার খামারে এবার কোরবানী ঈদের চাহিদা মেটানোর জন্যে প্রস্তুত হয়েছে গরু, ছাগল ও ভেড়া। উপজেলা প্রাণি সম্পদ বিভাগের কর্মিদের সর্বক্ষনিক তদারকি ও খামারীদের অক্লান্ত পরিশ্রমের কারণে এ পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে। তাছাড়া- দেশ বা বিদেশ থেকে এ এলাকায় এবার গরু বা ছাগল না আসলে ভাল লাভবানের আশা প্রকাশ করেছেন কয়েকজন খামারী। খামারীদের এ সব পশুকে সার্বক্ষণিক স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে- উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি বিভাগের তিনটি ভ্রাম্যমান মেডিক্যাল টিম।উপজেলা প্রাণি সম্পদ বিভাগের অফিস সূত্র মতে, সেনবাগ পৌরসভা ও উপজেলার অপর নয়টি ইউনিয়নে গরুর মোট খামারের সংখ্যা ৯শ’ ৮২টি। আর ছাগল ও ভেড়া খামারের সংখ্যা ৮৬টি। এসব খামারে ২১ হাজার ৩শত টি গরু ও ৭ হাজার ৫৬০টি ছাগল বা ভেড়া রয়েছে। এবার কোরবান ঈদের ১২ হাজার ৫শত টি গরু চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে ১৩ হাজার ৪০২টি গরু। আর ছাগল বা ভেড়া ৩ হাজার ৮৯৬টির বিপরীতে প্রস্তুত রয়েছে ৪ হাজার ৫৬৫টি।

সেনবাগ উপজেলার সেবারহাট এলাকার আসিফ এগ্রোর পরিচালক মাহমুদ আল ফরিদ রাজু জানান, এবার তাদের খামারে কোরবানির ঈদের জন্য প্রস্তুত হয়েছে ছোট বড় মিলে মোট ৩৩ টি গরু। এসব গরুকে প্রস্তুত করতে গিয়ে ইতিমধ্যে খাদ্য এবং ওষধে অনেক টাকা খরচ হয়েছে। যা একজন খামারির জন্য অত্যন্ত ব্যয়বহুল। তিনি আশা করছেন- বাহির এলাকা থেকে  এ এলাকায় এবার গরু না আসলে ভাল লাভবান হবেন। গত তিনদিনে একই কথা জানিয়েছেন- আরো অন্তত: দশজন খামার মালিক।

কয়েকজন খামার মালিক জানান, পবিত্র কোরবানীর ঈদ উপলক্ষে এক শ্রেনীর মোসুমী ব্যবসায়ী অধিক মুনাফার আশায় দেশের বিভিন্ন এলাকা থেকেও কিছু গরু নিয়ে এসে ব্যবসা করে। এতে নায্য দাম না পেয়ে কিছু গরু আবার তাদের খামারে নিয়ে যান। এতেও খামার মালিকরা মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত হন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সেনবাগ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ তারেক মাহমুদ জানান, সেনবাগ উপজেলায় ঈদ উপলক্ষে যে গরু বিভিন্ন খামারে প্রস্তুত হয়েছে, তা দিয়ে সেনবাগের চাহিদা মেটানো সম্ভব। কোরবানির জন্যে প্রস্তত এ সব গরুকে খামারে গিয়ে তিনটি ভ্রাম্যমান টিমের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা প্রাণি সম্পদ বিভাগের লোকজন সার্বক্ষনিক তদারিত করছেন। যার কারণে খামার গুলোতে এখন পর্যন্ত গরু, ছাগল বা ভেড়া গুলো ভাল রয়েছে। তাছাড়া- খামার মালিকদের আহবানে যে কোন বিষয়ে তিনি নিজেও ছুটে যান বলে মন্তব্য করেন।

Tag
আরও খবর