জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সোনাইমুড়ীতে সিঁধেল চুরি মামলার রহস্য উদঘাটন

 নোয়াখালী সোনাইমুড়িতে অস্ত্র ও চোরাই মালসহ এক শীর্ষ সন্ত্রাসী আটক.সিধেল চুরি মামলার রহস্য উদঘাটন হয়েছে। এ সময় পুলিশ ৬ মামলার আসামী গ্রেফতার, আগ্নেয়াস্ত্র, কার্তুজ,চোরাই স্বর্ণ উদ্ধার করে। থানা চত্বরে চাটখিল এএসপি নিত্যানন্দ দাস ও ওসি বকতিয়ার উদ্দিন চৌধুরী রবিবার বেলা ১১ টার দিকে সংবাদ সম্মেলন করেন।


সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে, গত ২২ মে রাতে সোনাইমুড়ীর পূর্ব চাঁদপুর গ্রামে দীনবন্ধু সাহা ও প্রবাসী বিশ্বজিত সাহার টিনশেড ঘরের ভিতর চুরি হয়। চোর দেখে সিন্দু রঞ্জন সাহা চিৎকার দিলে কাট দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করে। সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তার স্ত্রী কাজল রানী সাহা এগিয়ে এলে তাকেও কাট দিয়ে পিটিয়ে মাথায় আঘাত করে। পরে ওই ঘরে উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের নুরুল আমিনের পুত্র শাহাবুদ্দিন প্রকাশ সুজন (৩২) চুরি করে।এ সময় ৮ আনা ওজনের স্বর্ণের কানের দুল,১টি বিদেশি টর্চ লাইট, ১টি চায়না চার্জার লাইট,২টি মোবাইল চুরি করে নিয়ে যায়।


খবর পেয়ে পুলিশ সকালে ওই বাড়িতে গিয়ে ঘটনাটি তদন্ত করেন। পূর্ব চাঁদপুর গ্রামের সিন্ধু রঞ্জন সাহার ছেলে বিশ্বজিৎ সাহা গত ২৫ মে সোনাইমুড়ী থানা একটি মামলা দায়ের করেন।পরে পুলিশ অভিযান চালিয়ে শাহাবুদ্দিন প্রকাশ সুজনকে আটক করে।তার স্বীকারোক্তিতে ২৬ মে রাতে এসআই গিয়াস উদ্দিন, সুভাষ পাল, এএসআই জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে তার বাড়ি থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করে। তার ঘর থেকে একটি দেশীয় তৈরি পাইপগান,এক রাউন্ড কার্টুজ ও একটি লোহার দা উদ্ধার করে পুলিশ।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো জানান, অভিযুক্ত শাহাবুদ্দিন প্রকাশ সুজন একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে চুরি সন্ত্রাসী ও মাদক আইনে ৫ টি মামলা রয়েছে।

আরও খবর