জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সোনাইমুড়ীতে দখল হচ্ছে সরকারি খাল

নোয়াখালীর সোনাইমুড়ীতে জেলা পরিষদ থেকে লিজ আনার অজুহাতে দখল হয়ে যাচ্ছে সরকারি খাল। নাব্যতা সংকট বর্জ্য স্থপে একদিকে যেমন ব্যাহত হচ্ছে পানি নিস্কাশন ব্যবস্থা। অপর দিকে দখল দারেরা তুলছে,দোকান ঘর,ভবন, মার্কেট। তাই সামনের বৃষ্টি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা করছেন এলাকাবাসী। 

সরেজমিনে দেখা যায়, উপজেলার ইসলামগঞ্জ বাজারের বর্জ্যময় মহেন্দ্র খালের উপর নতুন করে নির্মিত ব্রিজের দুইপাশে খাল দখল করে বাঁশ, কাঠ, টিন,ইট,রড,সিমেন্ট দিয়ে গড়ে তোলা হয়েছে অসংখ্য দোকান ঘর। যার সাথে স্থানীয় কিছু ভূমি দস্যু জনপ্রতিনিধি ও ক্ষমতাবান ব্যক্তি জড়িত বলে অভিযোগ উঠেছে। অবৈধ ভাবে গড়ে তোলা এসব দোকানের কারনে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ সৃষ্টি হয়েছে বর্জ্য স্থপ।  

জানা যায়, বজরা ইসলামগঞ্জ বাজারের মুদি দোকান ব্যবসায়ী শরাফত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন সহ স্থানীয় ভুমি দস্যুদের টাকার বিনিময়ে বজরা এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তি জনপ্রতিনিধিদের দিয়ে ম্যানেজ করে চলে এই অবৈধ কর্মকান্ড।এই বিষয় জানতে চাইলে সরকারি খাল দখলের বিষয়ে ইসমাইল হোসেন বলেন,তিনি জেলা পরিষদ থেকে টাকা দিয়ে খাল লিজ নিয়েছেন। এছাড়া স্থানীয় নেতাদরেকেও টাকা দিয়েছেন খালের ওপর ঘর নির্মান করার জন্য। তবে তিনি সহ অনেকে খাল লিজ নেওয়ার কোন বৈধ কাগজ দেখাতে পারেনি।


জেলা পরিষদের খাল অবৈধ ভাবে দখল করে দোকান নির্মাণের বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুরে সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে জেলা পরিষদ চেয়ারম্যান জানান, সরকারি কোনো খাল উপজেলার কাউকে লিজ দেওয়া হয়নি। অবৈধ খাল দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সোনাইমুড়ী থানা ও উপজেলা প্রশাসনের কাছে সহায়তা চাওয়া হয়েছে। দ্রুত এ সকল দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে খাল দখল মুক্ত করা হবে।

আরও খবর