জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ছোট ফেনী সেতুর টোল আদায়ে টেন্ডার ফরম ছিনতাইয়ের অভিযোগে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেনী নদীর ওপর ব্রিজের টোল আদায়ের টেন্ডার ড্রপিং করার সময় ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলী । 


সোমবার দুপুরে চেয়ারম্যান আইয়ুব আলী মুছাপুর বাংলাবাজারে এ সংবাদ সম্মেলন করেন। একই দিন সকাল সাড়ে ১১টায় ফেনী সড়ক ভবনে মেসার্স আমান-ফারহান ট্রেডার্স নামে কোম্পানীগঞ্জ-সোনাগাজী সিমান্তে ছোট ফেনী সেতুর টোল আদায়ের টেন্ডার ড্রপিংয়ের সময় এ ঘটনা ঘটে। 


সংবাদ সম্মেলনে আমান-ফারহান ট্রেডার্সের মালিক চেয়ারম্যান আইয়ুব আলী অভিযোগ করে বলেন, নিয়মতান্ত্রিক ভাবে আমার প্রতিষ্ঠানের পক্ষে ম্যানেজার মো. আলী আক্কাস আজাদ ফেনী সড়ক ভবনে টেন্ডার জমা দিতে যায়। এসময় ফেনীর সোনাগাজীর চরচান্দিনা ফকির বাড়ীর আবদুল মজিদ ভুলুর ছেলে সন্ত্রাসী সেন্টু ও তার সহযোগী পশ্চিম চরদরবেশের দালাল বাড়ীর গোফরানের ছেলে টিপুসহ ৩০-৪০ জন সড়ক ভবনের নিচতলা থেকে জোরপূর্বক ডেকে নিয়ে যায়। তারা তাকে মারধর করে টেন্ডারের যাবতীয় কাগজপত্র, চেক, পে-অর্ডার, মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীরা মানিব্যাগ, হিসাবের খাতা ফেরত দিলেও অন্যান্য জিনিস ফেরত চাইলে তা নিজাম হাজারী এমপির কাছ থেকে নিতে বলে। 


এমপি নিজাম হাজারী এ ধরনের নোংরামি না করলেও তার এখানে দায় দায়িত্ব থাকায় বিষয়টি প্রতিকারের জন্য আমি তাৎক্ষণিক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী, ফেনীর নির্বাহী প্রকৌশলী, পুলিশ সুপারসহ সংস্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও তিনি জানান। 


এঘটনায় ফেনী মডেল থানায় তার প্রতিষ্ঠানের ম্যানেজার আলী আক্কাস আজাদ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।


অভিযুক্ত সেন্টু ও টিপুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তারা ঘটনার সাথে জড়িত নয় বলে দাবী করেন। এক পর্যায়ে নির্বাহী প্রকৌশলী এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলার সাথে সাথে তারা ফোন সংযোগ কেটে দেন।  


এবিষয়ে ফেনী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশের উপস্থিতি থাকা সত্তেও এধরনের ঘটনার কথা আমি শুনেছি। তৎকারণে টেন্ডারটি স্থগিত করা হয়েছে এবং পুনঃরায় এ কাজের টেন্ডার আহ্বান করা হবে।

আরও খবর