জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

চাটখেলে ডোবাতে মিলল অর্থগলিত মরদেহ

চাটখেলে ডোবাতে মিলল অর্থগলিত মরদেহ



চাটখেলে ডোবাতে মিলল অর্থগলিত মরদেহ

রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে ডোবা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয় লোকজন নিহতের (৫২) পরিচয় জানাতে পারেনি।  

সোমবার ( ৮এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) মো.আব্দুস সামাদ মল্লিক এসব তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা। নিহত ব্যক্তির পরনে প্যান্ট-শার্ট ছিল। শরীরে পচন ধরে চামড়া খসে পড়ছে। ধারণা করা হচ্ছে সপ্তাহ খানেক আগে তার মৃত্যু হয়।  

এসআই মো.আব্দুস সামাদ মল্লিক আরও বলেন, দুপুর দেড়টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পৌনে ৩টার দিকে পুলিশ মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। প্রাথমিক ভাকে নিহত ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ আছে কিনা তা ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।   
আরও খবর