জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

হতদরিদ্র জামালের পরিবার পেল নতুন ঘর, পরিবারে অন্তহীন আনন্দ


এখন আর টিনের চালের ফুটো দিয়ে পানি গড়াবেনা হতদরিদ্র জামালের পরিবারে। হতদরিদ্র জামালের পরিবারের মাঝে স্বস্তি, পেল নতুন ঘর। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সাধুরখিল গ্রামের বসু মিস্তিরি বাড়ির হতদরিদ্র দিনমজুর নতুন ঘর পেলেন জামাল হোসেন। দীর্ঘ দিন ধরে শীত, গ্রীষ্ম ও বর্ষা মানবেতর জীবনযাপন করছিলেন।


কিছু দিন আগে বিষয়টি নজরে আসে আলোচীত স্বেচ্ছাসেবী সংগঠন 'অনামিকা আজম ফাউন্ডেশন' এর দৃষ্টিতে। সংগঠনের এক ঝাঁক তরুণ সদস্যরা মানবতার খোঁজে অনামিকা আজম ফাউন্ডেশনের সেবা পৌঁছে দিতে প্রস্তুত। সংগঠনের স্বেচ্ছাসেবকরা যুক্তরাজ্য প্রবাসী, আইনজীবী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান অনামিকা আজমকে বিষয়টি অবগত করেন। অল্প কিছু দিনের মধ্যে দুই ধাপে ঘরটি নতুন করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং পরিশেষে হতদরিদ্র জামাল হোসেনের পরিবার ঘরটি থাকার উপযোগী করা হয়।


হতদরিদ্র ঘরের মালিক জামাল হোসেন আবেগ আপ্লূত কন্ঠে জানান, মহান আল্লাহর নিকট শোকরিয়া আদায় করছি। আল্লাহ অনামিকা আজম ফাউন্ডেশনের চেয়ারম্যান অনামিকা আজমকে যেন সুস্থ রাখেন। এবং পরিবারের জন্য দোয়া কামনা করছেন। এমন সহযোগিতা পেয়ে নিজে পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন বলে জানান।


উল্লেখ্যযে, সংগঠনটি বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় মানবতার সেবায় আলো ছড়িয়ে দিচ্ছেন। সংগঠনের চেয়ারম্যান অনামিকা আজম মুঠো ফোনে সাংবাদিকদের জানান, আমি হতদরিদ্র, সুবিধা বঞ্চিত ও সাধারণ মানুষের পাশে দাড়াতে পেরে উৎসাহিত হই। আগামীতে এ ধারা অব্যহত রাখবেন বলে জানান।


অনামিকা আজম ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনিয়র বৃটিশ নাগরিক অনামিকা আজম নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দশআনী টগবার মুক্তি যুদ্ধের রনাঙনের বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আজম খোকার কৃতি কন্যা সন্তান।


Tag
আরও খবর