জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

পুলিশ কে দমানোর চেষ্টা করছে সেনবাগে মাদকের গডফাদাররা

মাদক দমনের কর্মের স্বীকৃতি স্বরূপ পুরষ্কার গ্রহণ করছেন এসআই সঞ্জয় সিকদার

নোয়াখালীর সেনবাগে মাদকের গডফাদাররা পুলিশ কে দমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে 

বিগত ২৯ ফেব্রুয়ারী ২০২৪ খ্রীঃ তারিখে নোয়াখালীর সেনবাগ থানার এসআই সঞ্জয় সিকদার  নোমান নামীয় ব্যক্তিকে পেটানোর অভিযোগে নোয়াখালী পুলিশ লাইনে ক্লোজড রয়েছেন। ভিকটিম নোমান (২৩) পিতা- মৃতঃ মোঃ আবু তাহের, মাতা-তৈয়বের নেছা, গ্রাম-কাদরা (আবু তালেবের নতুন বাড়ী) ওয়ার্ড নং ৪, ৪নং কাদরা ইউনিয়ন,থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী। তার ভাই শাহাদাত হোসেন (২৫) ও অপর জন আবদুস সাত্তার (৩৩) উভয়কে এসআই সঞ্জয় সিকদার ঐ দিন দুপুরে মাদক বহন অবস্থায় ২০০ গ্রাম গাঁজা সহ আটক করে থানায় নিয়ে আসে। মামলার এজাহারে বর্ণিত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদের মধ্যে ভিকটিম নোমান (২৩) থানায় আসে। থানায় এসআই সঞ্জয় সিকদারের সাথে উচ্চস্বরে অশালীন ভাষায় গালমন্দ করে, বলে তার ভাইকে কেন অযথা গ্রেফতার করেছে। এরই মধ্যে হঠাৎ করে সে থানা থেকে বেরিয়ে আসে এবং থানার মাঠে একটি সিএনজি পায়।

এ প্রতিবেদকে সিএনজি ড্রাইভার জুয়েল জানান, একটি লোক এসে আমাকে বলে তার মাথা ঘুরপাক খাচ্ছে, তাকে সেনবাগ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। সিএনজি ড্রাইভার জুয়েল-নোমানকে নিয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করানোর পরামর্শ দেয় কারণ তার শ্বাসকষ্ট হচ্ছে। নোমান সিএনজি ড্রাইভারকে জানায় তার শ্বাসকষ্ট পূর্ব থেকে রয়েছে। সিএনজি ড্রাইভার নোমানের কোন অভিভাবক না পেয়ে থানায় ফোন করে, তাৎক্ষনিক ফোন পেয়ে এসআই সঞ্জয় সিকদার হাসপাতালে পৌঁছে। সেনবাগ মাদকের স্বর্গরাজ্য হিসেবে মাদক বিক্রেতা ও সেবনকারীর বিরুদ্ধে পুলিশী  অভিযানে দীর্ঘদিন ধরে এসআই সঞ্জয় সিকদার দূর্দান্ত সাহসিকতার মধ্যদিয়ে মাদক নিয়ন্ত্রণের অভিযানে দায়িত্ব পালন করে আসছেন। 
২৯ ফেব্রুয়ারী ২০২৪ খ্রীঃ তারিখে মোঃ শাহাদাত হোসেন (২৫) ও মোঃ আবদুস সাত্তার (৩৩) এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক মামলা রজু করা হয়েছে। মামলা নং-১৩/২৪। 

বিগত ৭/৮ মাস ধরে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানে এসআই সঞ্জয়ের দায়িত্ব ও কর্তব্যের কারণে সেনবাগে মাদক ব্যবসায়ীদের ব্যবসা মন্দ  হওয়ায়, মাদক ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে এবং মাদক ব্যবসায়ীরা কৌশলে নোমান কে দিয়ে এসআই সঞ্জয় কে হেনেস্তা করার চেষ্টা চালাচ্ছে। মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনায় ইতোপূর্বে এসআই সঞ্জয় সিকদার পুলিশ সুপার-এর পুরষ্কারে ভূষিত হয়েছেন।

প্রকাশ থাকে যে ভিকটিম নোমানের এলাকায় এ প্রতিবেদক সরেজমিনে তদন্ত কালে এলাকাবাসী  জানান, তার পরিবারের সদস্যগণ অত্যন্ত খারাপ প্রকৃতির লোক,  মাদক বিক্রয় ও সেবনে জড়িত ছিল এবং আছে। শাহাদাত, নোমান ও তার সহযোগীরা একচ্ছত্র মাদক বিক্রয়ের রুট হিসেবে কাদরা মজুমদার বাড়ীকে বেছে নিয়েছে। এলাকাবাসী এ মাদকের হোতা ও মাদকের সাথে জড়িত গড- ফাদারদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করছে।


আরও খবর