জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

নোয়াখালীতে আঞ্চলিক গানের পদক পেলেন মোহাম্মদ হাশেম


নোয়াখালী আঞ্চলিক গানের লিখক,লোকগীতির দেশবরেণ্য গীতিকার, সুরকার ও শিল্পী অধ্যাপক মোহাম্মদ হাশেমের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য মোহাম্মদ হাশেম পদক-২০২৪ পেলেন নোবিপ্রবি ভিসি ড.দিদার-উল-আলম।

গতকাল নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধু মুক্তমঞ্চে হাশেম লোক উৎসবের শেষদিনে আনুষ্ঠানিকভাবে নোবিপ্রবি উপাচার্যকে এই সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও এবারের উৎসবে মোহাম্মদ হাশেম পদক-২০২৪ পেলেন নোয়াখালী শিল্প-সাহিত্য-সংস্কৃতিসহ জনকল্যাণে বিশেষ ভুমিকার জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দেশ টিভির বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ এবং ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক, দৈনিক বাংলাদেশ আলোর সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবু।

অনুষ্ঠানে হাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ওস্তাদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও হাশেম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুস্তফা মনওয়ার সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি ট্রেজারার প্রফেসর ড. নিয়াজ মোহাম্মদ বাহাদুর, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক বাদল, নোবিপ্রবির রেজিস্টার মো. জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ বায়েজিদ বিন আখন্দ। মুল স্বাগত বক্তব্য রাখেন,নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, নোয়াখালীর আঞ্চলিক গান ও সুরের সম্রাট অধ্যাপক হাশেম তার অনবদ্য সৃষ্টির মাধ্যমে নোয়াখালীর সঙ্গীত জগতকে সমৃদ্ধ করেছেন। নোয়াখালীর হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে বিশ্বের দরবারে তুলে ধরেছেন শিল্পী হাশেম।

উল্লেখ্য যে অধ্যাপক মোহাম্মদ হাশেম ১৯৪৭ সালের ১০ জানুয়ারী নোয়াখালী

সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের শ্রীকৃষ্ণ পুর গ্রামে জন্মগ্রহণ করেন। এবং ২০২০ সালের ২৩ আগস্ট ৭৭ বছর বয়সে তিনি পৃথিবী থেকে চির বিদায় নেন।

আরও খবর