জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

মেধাবী ও ত্যাগী ছাত্র নেতাদের মূল্যায়নের এখনই সময়- ঢাবি ছাত্র নেতা কাজী টিটু



মেধাবী ও ত্যাগী ছাত্র নেতাদের মূল্যায়নের এখনিই সময় হয়েছে, এমন মন্তব্য করেছেন আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগ নেতা কাজী টিটু। 


শনিবার ২০ জানুয়ারি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মমিনপুরের কৃতি সন্তান পিতা, মাতা ও বড়মিয়ার দরবার শরীফ জিয়ারতের মধ্যে দিয়ে উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। বিকেল থেকে রাত পর্যন্ত মমিনপুর ও সোমপাড়া বাজারের ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে গণসংযোগ করেন। 


 প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে, স্মার্ট চাটখিল উপজেলা গড়া ও আধুনিক চাটখিল রুপান্তর করতে কাজী টিটু সকলের সহযোগিতা কামনা করেছেন কাজী টিটু।


গণসংযোগ শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যেভাবে মূল্যায়ন করছেন তাতে আমি আশাবাদী। ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। কখনও সংগঠনের সিদ্ধান্তের বাহিরে কোন কাজ করিনি। বহু হামলা মামলার পরেও আমাকে আওয়ামী লীগের রাজনীতি থেকে দুরে সরাতে পারেনি বলে তিনি মন্তব্য করেন। 


 তিনি আরও বলেন, চাটখিল সোনাইমুড়ী আসনের তিন বারের সাংসদ এইচ এম ইব্রাহিম অবিচল আস্থায় রাজনৈতিক মাঠে আছি। আশা করছি আমাদের নেত্রী শেখ হাসিনা ও এ আসনের সাংসদ আমার বিষয়ে বিবেচনায় রাখবেন। 


এ সময় উপস্থিত ছিলেন সুজায়েত উল্লা সুজা, বীরমুক্তিযোদ্ধা আহসান উল্যা, মোঃ সুমন, মোঃ সোহাগ, মোঃ বেল্লাল প্রমূখ। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 


Tag
আরও খবর